আমাদের দেশে শিক্ষকদের উপর হামলা এটাই নতুন নয়,এর আগেও অনেক শিক্ষককে লাঞ্চিত করা হয়েছে,প্রেপার স্প্রে মারা হয়েছে,লাঠি চার্জ করা হয়েছে,শিক্ষকের বাসায় গুলি করা হয়েছে,শার্টের কলার ধরে টানা হয়েছে।
কিন্তু তখন অনেক শিক্ষকই নিশ্চুপ থেকেছেন,অনেকে আবার হামলাকারীদের বাঁচাতে বিভিন্ন কলাম লিখেছেন,বক্তব্য দিয়েছেন।এমন কি গতকালকে শিক্ষক জাফর ইকবাল লাঞ্চিত হওয়া পরেও অনেক শিক্ষক নিশ্চুপ আছেন!হামলাকারীদের বাঁচাতে বক্তব্য দিয়ে যাচ্ছেন।
কিন্তু একটা ব্যপার খেয়াল করেছেন কি?
সেই সময় 'নীরব থাকা' বা 'হামলাকারীদের বাঁচানোর' চেষ্টা করা শিক্ষকদের অপচেষ্টাও বর্তমানে তাদেরকে লাঞ্চিত হওয়া থেকে বাঁচাতে পারছে না,বাঁচাতে পারছেনা হামলাকারী দলের কট্টর সমর্থক হওয়ার কারণও!
কোন কিছুর আলামত বুঝতে পারছেন কি?
যারা বুঝতে পারেন নি তাদের বলছি,আজকের ঘটনার পরেও যারা নিজেদের লাঞ্চিত হওয়ার ভয়ে কিংবা সুযোগ-সুবিধা পাওয়ার আশায় প্রতিবাদ করছেন না,তারাও একদিন লাঞ্চিত হবেন,হতেই হবে।কারণ পাপ কখনও বাপকেও ছাড়ে না!
"চোখের সামনে দেখার পরে অন্যায়ের প্রতিবাদ না করে যারা নিশ্চুপ থাকে তারাই বড় অপরাধী"
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



