ইচ্ছে করেই তোমায় প্রতিদিন কষ্ট দেবো,
অনেক রাত করে বাসায় ফিরবো,ভেতর থেকে দরজা খুলে দিয়ে বারান্দায় দাঁড়িয়ে অভিমানে চোখের অশ্রু ফেলবে তুমি।
চোখে চোখ রেখে,হাতের আঙুল দিয়ে তোমার চোখের অশ্রু মুছে নতুন প্রেম শুরু করবো গভীর রাতে।
প্রতিদিনের অভিমান ভাঙ্গা-গড়ায় থাকবে না কোন "একঘেঁয়েমী"...।
ভালোবাসায় "একঘেঁয়েমী" বলে কোন শব্দ থাকে না।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


