আমার শহরের সুন্দর সকালটা খুব কম মানুষের চোখেই পরে। যান্ত্রিক এই শহরে মানুষগুলো বড় ব্যাস্ত। সব যান্ত্রিকতার মাঝে কখন যে সুন্দর জিনিস গুলো হারিয়ে যায়, তা কারও চোখেই ধরা পরেনা। আমার চোখেও যে খুব একটা পরেছে তা বলবনা। আমিও শহরের ব্যাস্ততায় হারিয়ে যাওয়া একজন। আর সব মানুষের মতই আমার স্বপ্ন, কষ্ট, চাওয়া-পাওয়া, মান-অভিমান এই শহরকে ঘিরেই। শহরের জ্যাম, মানুষের কোলাহল,নান সমস্যা আমাদের হাঁপিয়ে তোলে। তবু কোথায় যেন আমারা বাঁধা পরে আছি। শহরটার প্রতি একটা প্রবল মায়া পরে গেছে। সেই মায়ার বাঁধনটা আজ বড় বেশি অনুভব করছি.শহরটা যেন আমাকে আরও শক্ত করে আঁকড়ে ধরতে চাইছে। শহরের এত মানুষকে খুবই বিরক্তের চোখে দেখেছি,আজ সেই মানুষগুলোই বড় আপন হয়ে ধরা দিচ্ছে। রাস্তার পাশে ময়লা কাপে চা, ঝালমুড়ি, ফুতপাতের দোকান, বাস-ট্রেনে ভীর করা শত শত ব্যাস্ত মানুষ,R.C.C. র কনসার্ট, মুস্তাকিমের চাপ,নান্নার বিরিয়ানি, T.S.C. র আড্ডা সবই আমাকে মায়ায় বেঁধে ফেলতে চাইছে। শত শত সমস্যার মাঝে ছোট ছোট সুখও স্মৃতি অনেক বেশি মূল্যবান মনে হচ্ছে।আমারা সব সময় বলি শহরটা বসবাসের অযোগ্য হয়ে গেছে। আসলেও হয়ত গেছে। জরিপের দিক থেকে আমার শহর বসবাসের ২য় অযোগ্য শহর। কিন্তু এই শহরকে ঘিরেই হাজার মানুষের হাজার স্বপ্ন। আমার কথাই ধরা যাক। আমি কিংবা আমার ফ্যামিলির এখানে আসার পেছনেও একটা স্বপ্ন ছিল।একটা ভাল স্কুল, পড়াশোনার ভাল একটা পরিবেশ। শহরটার একটা আবেদন আছে। সে কাউকেই দূরে ঠেলে দায়না। আমাকে যেমন আপন করে নিয়েছে। এই শহরের রূপ বদলায়। সারাদিন পরে যখন যান্ত্রিক এই শহরটার মাঝে নিরবতা আসে, তখন শুরু হয় কিছু মানুষের সংগ্রামের পালা। তাদের সংগ্রাম আমাদের শহরে বসবাসরত তথাকথিত ভদ্র সমাজকে উপহাস করে। রাস্তার পাশে ময়লা ছেড়া বিছানা-মশারী, রূপোপজীবিনীর গাড় লিপসটীকের বাঁকা হাসি। এরকম হাজার মানুষের কষ্টের পরেও এখানে মানুষ স্বপ্ন দ্যাখে। মানুষগুলো সেই স্বপ্নগুলো নিয়ে বেঁচে থাকে। হয়তো স্বপ্নের কাছে পরাজিত হয়, আবার নতুন করে স্বপ্ন বুনতে শুরু করে।এর নামই হয়তো জীবন।
আলোচিত ব্লগ
বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন
"টোকাই থেকে হিরো"

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন
মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।