somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ এবং আমার অবস্থান....

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলা থেকেই আমি খুব বোকাসোকা কিছিমের। রাজনীতি নামক মহানীতি কখনই বুঝতাম না। জানতাম ও না এই মহানীতির কারনে অনেকে দুর্নীতির পথে পরিচালিত হয়।

যেদিন থেকে বুঝতে শুরু করলাম আমাদের দেশে রাজনীতি দুর্নীতি ভাই ভাই, সেদিন থেকেই এই দেশের রাজনীতির প্রতি বৃতিষ্ণা আশা শুরু হল।

যতই বড় হচ্ছিলাম, রাজনীতির নোংরামী আমাকে ততই দূরে ঠেলে দিচ্ছিলো এই দেশের তৎকালীন খবর থেকে। ধিরে ধিরে আমি রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যাপার এ হয়ে উঠলাম সম্পুর্ন রুপে অজ্ঞ।

সত্য কথা বলতে, এখনকার সরকারের আলোচিত কিছু ব্যক্তিত্ব বাদে আমি আসলেও জানি না কে কোন মন্ত্রী, কোন অধিদপ্তরের মন্ত্রী। কখনই জানার কোন আগ্রহ জাগে নাই। আমার দৃষ্টিতে যে চোর সে চোরই, তার কোন দলমত আমার কাছে গ্রহনযোগ্য নয়। এমনকি পত্রিকাতেও এই সব খবর এড়িয়ে চলি। টিভি ও দেখি না।

এতক্ষনে হয়তো অনেকে ভাবা শুরু করেছেন কি পোস্ট এর হেডলাইন আর Content কি...

তো যাইহোক এইবার আসি আসল প্রসঙ্গে, আসল রায় ঘোষনার দিন। অন্যান্য দিনের মত অফিসেও গেলাম, সেদিন খুব সম্ভবত হরতাল ও ছিল। খুব স্বাভাবিক ভাবেই প্রথমে রায় শুনলাম। রায় মনপুঃত হয়নি বলে একটু খারাপ ও লাগছিল। but who cares..

কিন্তু জানিনা সন্ধ্যা আসতে আসতে আমার মাঝে কি হল, রাতে বেশ দেরিতে শাহবাগের Event দেখি কিন্তু তখন যাওয়ার মত মানসিক প্রস্তূতি ছিল না। রাতের ঘুম হল যন্ত্রনা নিয়ে, পরদিন সকাল থেকেই মেজাজ খিটখিটে হয়ে আছে। অফিসেও যথাসম্ভব চুপচাপ থাকলাম। একটা সময় আসলেই Feel করলাম আমার চোখের কোনে রাগে, দুঃখে পানি জমছে, বুঝতে পারলাম আমার শরীরেও বইছে আমার বাবার রক্ত, যিনি ছিলেন ১৯৭১ এর একজন মুক্তিযোদ্ধা ছিলেন, বুঝতে পারছিলাম আমার এই যন্ত্রনা মোচন এর জায়গা সেই শাহবাগ।

সেদিনও আমি শাহবাগ যাইনি অথবা যাওয়ার কথা চিন্তাও করিনি, কিন্তু বিবেকের টান আমায় মুক্তি দেয়নি। তাই অবশেষে ৭ তারিখ আমি প্রথম শাহবাগ গেলাম। Formal Dress পরে প্রথমে রাস্তায় বসতেও ভেতর ভেতর কেমন জানি লাগছিল। পরের দিন শুক্রবার, তাই আর কোন চিন্তা না করে বসে পড়ি জনগনের কাতারে। যোগদেই স্লোগানে, "তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা", "একটাই দাবি, রাজাকারের ফাসি"

সেই থেকেই শুরু, এরপরও বেশ কয়েকদিন গিয়েছি। অফিস এর কাজের জন্য হয়তো প্রতিদিন যেতে পারছিনা, কিন্তু আমরা আছি, আমরা থাকবো তোমাদেরই পাশে। বেশ কয়েকদিন পর, আজকে গিয়েছিলাম, আগামীকালও যাবো।

[এই পোস্টটি তাদের জন্য]

১। যাদের ধারনা এই আন্দোলন সরকারের সাজানো নাটক or ব্লা ব্লা... সময় আছে, চোখ খুলুন জেগে উঠুন। যতই দেরি করবেন, হয়তো পরে পস্তাবেন।
২। যাদের যুক্তি কেনো অন্যকোন সমস্যা নিয়ে কথা হয় না। আমার উত্তর, আপনি নিজে কখনো সেইসব সমস্যা নিয়ে পথে নেমেছেন কি? নাকি নিজের ঘরেই আপনি বন্দি? তাহলে আপনার কাছে এই আন্দোলন মুল্যহীন হবেই। কেননা যে, মুক্ত অবস্থাতেও বন্দিত্ব গ্রহন করে, তাকে স্বাধীন করার ক্ষমতা কোন মানুষের নেই।

ধন্যবাদ...।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×