somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন : কিছু জিজ্ঞাসা, কিছু বিভ্রান্তি.........

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বলে নেই, আমার এই পোস্ট এর কারন আপনাকে সিম রেজিস্ট্রেশন এ উদবুদ্ধ করা নয়, কিন্তু কিছু বিভ্রান্তিমুলক কথাবার্তার প্রতি যুক্তি সঙ্গত জিজ্ঞাসা।
কে কিভাবে নিবেন জানি না, এটা শুধুই আমার চিন্তাধারা এবং আমার কাজের অভিজ্ঞতার [সফটওয়্যার ইঞ্জিনিয়ার] আলোক থেকে তুলে ধরা...

....খুন হয়েছে চট্রগ্রামে, আপনার বাড়ি হচ্ছে নোয়াখালী, পরদিন পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে গেলো, কারণ তদন্তে আপনার আঙুলের ছাপ পাওয়া গেছে, যদিও আপনি জীবনেও দেখেন নি তাকে….!
-- বাংলাদেশ এর পুলিশ এর কি অযুহাত এর এতই অভাব পড়েছে যে, বাংলাদেশ এর বেসরকারি মোবাইল কোম্পানির কাছ থেকে আঙ্গুল এর ছাপ এনে, আপনাকে গ্রেফতার করতে হবে?

....ঢাকার পরিত্যক্ত এলাকায় একজন তরুণীর লাশ পাওয়া গেল, সাথে একটি ছুরি। সেই ছুরিতে আপনার আঙুলের ছাপ বসিয়ে আপনাকে আসামী বানিয়ে হাজতে চালান করল। আপনার ডিফেন্স কি?
-- উপরের লেখাটা আবার পড়ুন, সবচেয়ে বড় কথা, এর আগে কি ভুলে গ্রেফতার করার কোন নজির ঘটেনি? হাজতে চালান করা, আর অপরাধি হিসেবে দন্ড দেওয়াটা এক না, যদিও কোনটাই গ্রহন যোগ্য নয়। আর ডিফেন্স এর ক্ষেত্রে, আমরা নিশ্চই অদৃশ্য নই তাই না? ;)

.....ঢাকা শহরের দশ কাঠা জমির মালিক আপনি, কয়েকদিন পর এক লোক এসে আপনার জায়গা দখল করলো, তারা বললো আপনি তাদের কাছে জমি বিক্রি করেছেন, দলিলে আপনার আঙ্গুলের ছাপ স্পষ্ট, মামলা করলেন, বাংলাদেশের মামলা যুগ যুগ ধরে চলতেই থাকবে…..
-- অনেক পুরান কাহিনি ভাই, এই রকম ঘটনা সিম রেজিস্ট্রেশন এর আগেই অনেক ঘটছে, আঙ্গুলের ছাপ / সই সব নকল করার নজির তো অহরহ !!

...অথবা ধরুন আগামীতে এমন একটি আইন হলো যে ভোট হবে বায়োমেট্রিক দিয়ে। আপনার হাতের ছাপ তো ফোন কোম্পানী আর বিটিআরসি’র কাছে আছেই। ভোটের দিন আপনি বাসায় ঘুমাবেন..আর আপনার ভোট কাস্টিং হয়ে যাবে.......ইহা কি সম্ভব?
-- ভাই 2 Layer ভেরিফিকেশন সিস্টেম নিয়ে একটু পড়াশুনা করে নিয়েন, যেখানে জাতীয় পরিচয় পত্রের ওয়েব সাইট এ লগিন করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়, ভোট টা নিশ্চই আরো গুরুত্বপুর্ন। তাই না?

অসম্ভবের কিছু নাই, আপনি আপনার সর্বোচ্চ সিকিউরিটি তুলে দিচ্ছেন বিদেশী চোরদের কাছে, এই লিলিপুটদের কাছ থেকে হ্যাকিং করা কোন ব্যাপার?সিম কোম্পানি গুলোর ভেরিফিকেইশন করার জন্য হলেও সার্ভারে জমা রাখতে হয়, ধরুন সিকিউরিটি লেয়ার তৈরি করা কর্পোরেট ডাটাবেইজের আড়ালে সব লুকিয়ে রাখলে, তখন যদি ম্যালওয়ার বা রুটকিটের সাহায্যে সকল ডাটাবেজ ডাউনলোড করে রাখে, সেটার খবর গভর্নমেন্ট কিভাবে নিবে?
-- ভাই আমি আপনারে ওপেন চ্যালেঞ্জ দিতে পারি যদি আপনি চান, আপনারে আমি ওয়েব সাইট এর লগিন ইনফরমেসন রাখার টেবিল Excel এ দিব, তাও আপনি লগিন করতে পারবেন না... কেন জানেন?? এনক্রিপশন নামের একটা পদ্ধতি আছে, ভুলে গেলে আবার একটু পড়াশুনা করে নিয়েন...।

সমস্যা না বুঝলে মুড়ি খান, এয়ারটেল যদি তাদের গোয়েন্দা সংস্থা "র" এর কাছে সব তথ্য দিয়ে দেয়, গ্রামীণফোন যদি সিআইএর কাছে আপনার আঙ্গুলের ছাপ বিক্রি করে, কাল যদি ভারতে কোন হামলা হয়, কিংবা ইংল্যান্ডে আত্মঘাতী আঘাত করে কেউ, দোষটা আপনার ঘাড়ে পড়লে মোটেও আশ্চর্য হওয়ার কিছু নেই…আর যদি বিদেশে নিয়মিত যাওয়া আসা থাকে, তাইলে….
(কবি এখানে নিরব)

-- ভাইরে, ইংরেজি একশন ছিনেমা দেখা একটু কমান, জানেন তো ইংল্যান্ড, আমেরিকার চিপায় চিপায় CC Camera থাকে? আর ওদের ইন্টিলিজেন্স, বাংলাদেশ পুলিশ এর মত না :v পাসপোর্ট ভিসা ছাড়াই বিদেশ ঘুরে আসতে পারলে তো ভালই :D

অথবা কেউ আপনার হাতের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন করা সিম/ফোন চুরি করে নিয়ে গিয়ে কোনো হত্যাকান্ড ঘটালে...বাসায় এসে আপনাকেই চ্যাংদোলা করে নিয়ে যাবে...!!
-- এতক্ষন পর একটা সত্যিকার অর্থেই ভয়ের কথা, যেখানে নিজের সতর্কতার উপর কিছু নাই, কেন ভাই মোবাইলটা হারালে, সাথে সাথে Customer Care এ বলে সিমটা বন্ধ করে দিন, এই সমস্যা থেকে বেচে যাবেন...।

মানুষের আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা এবং ডিএনএ তথ্য একান্ত ব্যক্তিগত সম্পদ। এ তথ্য নিজস্ব ও রাষ্ট্র ছাড়া কারো কাছে থাকাই নিরাপদ নয়। রাষ্ট্র শুধু এটা প্রটেক্ট করতে পারে বা স্টোর করতে পারে। ওই ডেটাবেজ থেকে যদি কেউ পেয়ে যায় তাহলে তো ডেফিনেটলি ক্রাইম।
-- ভাইরে, এত বুদ্ধি নিয়া চললে ক্যামনে হবে?? এখনকার দিনে অনেক বেসরকারি অফিস এ ই Access Controller থাকে, যাতে আঙ্গুলের ছাপ স্টোর করে, Employee দের Identify করে, চিন্তা করা লাগে, কখন আমার অফিস আমার সম্পত্তি না দখল করে বসে !!!!

আঙ্গুলের ছাপ তৃতীয় পক্ষের কাছে চলে গেলে নানারকম অপব্যবহার হতে পারে। রিস্কটা হলো অন্য একটা অজানা লোক আপনাকে ইমপার্সনেট করতে পারে সে প্রিটেন্ড করতে পারে যে আপনি অমুক বা আপনি তমুক।
-- এটা একটা ভয়ের বিষয়, Digitalization এর অপব্যবহার

....মাস খানেক আগে ফিলিপাইনের দ্য ফিলিপাইন্স কমিশন অন দ্য ইলেকশন্সের ওয়েবসাইট হ্যাক করে ৭ কোটি মানুষের আঙ্গুলের ছাপ চুরি করেছে একদল হ্যাকার, লুজসেক নামের গোষ্ঠীটি ঘোষণা দিয়েছে সরকার বেশি তেড়িবেড়ি করলে সব ইনফরমেশন প্রকাশ করে দিবে.....
-- ভাই আমরা খালি আঙ্গুল এর ছাপ দিচ্ছি, বাপ দাদার সব তথ্য না, আর আঙ্গুল এর ছাপ প্রকাশ করলেও, আপনি কোন ছাপ কোন মানুষ এর তা কিভাবে জানবেন??

...পাকিস্তান বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করেছে সন্ত্রাসী হামলা থেকে বাঁচার জন্য, পরে তারাই সারা বিশ্বে ফেঁসেছে..বিশ্বের অনেক হামলায় তাদের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে....
-- পাকিস্তান এর সন্ত্রাসবাদ এর ইতিহাস কি সিম রেজিস্ট্রেশন এর আগে না পরে? একটু ভালো করে ঘাটায় দেখলেই পাবেন, আর বাংলাদেশ এ এখনো জঙ্গিবাদ পাকিস্তান এর মত বিস্তৃতি লাভ করে নাই,

এখন চিন্তা করেন, আপনার বোন, বৌ, ভাবি অনেক কেই অপিরিচিত নম্বর থেকে ফোন আসে, সেগুলো কি নিয়ন্ত্রন করা সম্ভব হবে? একটু হলেও কি কমানো সম্ভব হবে??
অপহরন করেই শুরু হয়, মুক্তিপন চাওয়া, এখন সিমটা রেজিস্ট্রেশন করা থাকলে সেটা কি Trace করা সম্ভব?
অনেক নামি দামি মানুষকে বেনামি নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়, তা কি কমানো সম্ভব?

যেকোন কিছুর ই কিছু উপকার ও অপকার থাকেই, ১৮ কোটি মানুষ এর 0.0005% মানুষ এর সমস্যাতে যদি 40 - 50% মানুষ এর উপকার হয়, তবেই তাই কি ভালো না?
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×