somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে ঐশ্বর্য্যবান

৩১ শে মে, ২০০৭ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে

তার গুঁন গুঁন মনের গান বাতাসে ওরে
কান পাতো মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে
চোখ মেল যদি পারো বুজতে।

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল
বৃষ্টি নামার তাল বুনছে

সেই গুঁন গুঁন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ ফোটা পড়ে অনেক্ষণ
সেই বৃষ্টি ভেজা মোরে তার নিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন
----- অর্ণব


কখনও খুব একা একা লাগে।
মনে হয় যেন থমকে গেছে সব কিছু।
তাও অনেক শোরগোল করি না।
চুপচাপ ভালবাসতে থাকি।
হয়ত দুই একবার মিস কল দিই।
কখনও কখনও ২ বার কলও দিই।
কিন্তু তিনবার কল দিই না।
ভয় লাগে, নির্ঘাৎ ঝাড়ি খাবো এখন।
ওকে আবার আমি অনেক জ্বালাই কি না।
তাই মাঝে মাঝে বলে -
কেন যে প্রেম করে মানুষ!
খুব রাগ করে বলেছে ঠিক মতো ঘুমাবা, ঠিক মতো খাবা।
আমি এখন ঠিক মতো ঘুমাই। ঠিক ১১টার সময় ঘুমাতে চলে যাই। ঠিক মতো খাইও।

জেগে থাকতে ইচ্ছে করে। খুব ইচ্ছে করে। খুব কথা বলতে ইচ্ছে করে যে। আমি মাঝে মাঝে ভোরে জাগি। কিন্তু তখনও কথা বলার উপায় নেই। সারারাত জেগে থেকে ও ঘুমাতে যায় তখনি। আজকে সারা ব্লগ ঘেটে ঘেটে অনেক ভালবাসার গল্প পড়লাম। প্রিয় লিস্টটা বড় করলাম। হঠাৎ কেমন কান্না মতো পেয়ে গেল।

---------------------------------------------------

টুকরো গল্প ---
---- প্রথম হৃদয়ে কাঁপন!

মেয়েটা: আবার কল দিলেন যে? একটু পরেই ৬টা বেজে যাবে তখন কিন্তু টাকা বেশি কাটবে। কি অদ্ভুত আপনার সাথে কথা বলতে এতো ভালোলাগে, সারারাত কথা বলে ফেলেছি।

ছেলেটা: মেয়ে শোন, এখন রাখি। তোমারও ছাড়তে ইচ্ছে করছে না, আমারও ছাড়তে ইচ্ছে করছে না কিন্তু এভাবে তো দিন পার হয়ে যাবে। এর কোন মানে হয় না।

মেয়েটা: ঠিক আছে।

ছেলেটা: শোন -

মেয়েটা: বলেন।

ছেলেটা: না কিছু না, পরে বলব, রাখি।

মেয়েটা: বারে কি বলবেন বলেন।

ছেলেটা: এখন না, রাখি।

-----

মেয়েটা: আপনি আমাকে সকালে কি যেন বলতে গিয়ে বলেন নি, আমি অনেক ভয় পেয়েছি।

ছেলেটা: হা হা হা। ভয় পাওয়ার মতো কিছু বলতাম না, ভয় পেও না।

----- প্রথম কাছে চাওয়া

ছেলেটা: তুমি বলেছিলে ৩টা জিনিস চাইতে। তার একটা এখন চাই?

মেয়েটা: হুম চান।

ছেলেটা: যদি কখনও আমাদের মিল নাও হয়, তুমি সবসময় আমার সাথে যোগাযোগ রেখ প্লিজ।

মেয়েটা: ঠিক আছে।

---- প্রথম বলা ভালবাসি

মেয়েটা: লাভ ইউ

ছেলেটা: কি বললে? শুনতে পাইনি ঠিকমতো।

মেয়েটা: আমি - তোমাকে - ভালবাসি।

ছেলেটা: আমি দুইবারই শুনতে পেয়েছিলাম। হি হি।

---

মেয়েটা: সেদিন কি বলতে চেয়েছিলে?

ছেলেটা: আসলে তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম - ভালবাসি।

----------------------------------------------------
তুমি কি জানো? আমাকে অনেকটা সময় দিয়েছ তুমি। আমাকে সাপোর্ট দিয়েছ, কেয়ার করেছ সবসময়। আমার চাওয়ার চেয়েও বেশি ভালবাসা দিয়েছ আমাকে । আমার মতো খুব সাধারন একটা মেয়ের এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। জানি না কখনও তোমার একদম মনের মতো হতে পারব কিনা। কিন্তু আমি চাই তোমার মনের মতো হতে। তোমার অপূর্ণতাকে পূর্ণ করতে। ..............................................
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×