আমার মনমন্দিরে গড়েছি
নিখূঁত করে যতটা গড়া যায়ৎ
নিজের খেয়ালে তোমারই প্রতিমা।
রাঙ্গিয়েছি হিয়ার সব রং-এ
যতটা সু্শ্রী করে তোমাকে রূপ দেওয়া যায়-
তবুও মনে হয় কি যেন হয়ে উঠেনি-
কি যেন একটা তোমার মধ্যে অনুপস্থিত
সেটা আবিস্কার করতে পারিনি,
সত্যিই আজও পারিনি।
তন্ময় চিত্তে গেঁথেছি সর্বক্ষন
তোমার প্রাপ্যতার সব প্রাপ্য পাইয়ে দিতে,
তবুও মনে হয় কি যেন আজও-
তোমায় দিতে পারিনি।
বারংবার প্রশ্ন দোলে মনে
আমি কি হেরে গেলাম
মন প্রতিমা গড়ার খেলায়?
নাকি এ প্রতিমা গড়ার কারিগর অন্যকেউ?
অন্য কেউ জানে এ সৃষ্টির-
যবণিকার নিপূনতার মন্ত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


