somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানে উচ্চশিক্ষা- ২

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ

উচ্চশিক্ষার জন্য একটি আদর্শ দেশ জাপান। জাপান একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী দেশ। জাপানের জনগণ পরিশ্রমী, কাজপাগল এবং মানবীয় গুণের অধিকারী। জাপানের শিক্ষার পরিবেশ আধুনিক এবং উন্নত। পরিবেশ, সংস্কৃতি আর জাপানীদের মানবীয় গুণের কারণে সেখানে বিদেশিদের পড়াশুণার জন্য একটি উত্তম জায়গা জাপান।
জাপানের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার ভাষা জাপানি হলেও কিছু বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে পড়ার সুযোগ পাচ্ছে। আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জাপানে পড়াশোনার আগে জাপানি ভাষা শিখে নিতে পরামর্শ দেয়া হয় দেশটির উচ্চশিক্ষা-বিষয়ক বিভিন্ন সাইটে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপানে স্কলারশিপের সুযোগ বেশি। জাপানের পড়াশুনার জন্য যেতে চাইলে জাপানী ভাষা শিখে যাওয়া ভালো। তাহলে সেখানকার সংস্কৃতির সাথে সহজে একাত্ম হয়ে যাওয়া যাবে। পড়াশুনার পাশাপাশি পার্টটাইম কাজেরও ভালো সুযোগ পাওয়া যাবে।
জাপানের বিশ্ববিদ্যালয়গুলোয় জাপানি ভাষার মাধ্যমে পড়াশোনার খরচ তুলনামূলক কম। ব্যাচেলর পর্যায়ে পড়াশোনা করতে চাইলে নিবন্ধন ফি ও টিউশন ফি বাবদ চার থেকে ছয় লাখ টাকা খরচ হবে বছরে। গ্র্যাজুয়েট কোর্সের জন্য এ ফি দুই লাখ টাকারও বেশি। এ ছাড়া থাকা-খাওয়া ও আনুষঙ্গিক খরচ বাবদ দেশটিতে প্রতি মাসে গুনতে হবে ৬ থেকে ১২ হাজার টাকা। বাড়তি আয়ের সুযোগ হিসেবে আছে পার্টটাইম কাজের সুযোগ।
জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে কিছুটা বেগ পেতে হয়। কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি আবেদনই কেবল গ্রহণ করে। ভর্তি আবেদন করতে হয় সেশন শুরুর কয়েক মাস আগে। তবে ভর্তির আগে পড়াশোনার মাধ্যম (ভাষা) এবং খরচের ব্যাপারটা মাথায় রাখবেন। জাপানে স্কলারশিপ নিয়ে পড়াশোনার অনেক সুযোগ আছে। ভিসা-সংক্রান্ত তথ্য ও আবেদনের জন্য যোগাযোগ করতে হবে জাপান দূতাবাসে।

যোগাযোগ করুন :
জাপান দূতাবাস, দূতাবাস সড়ক, বারিধারা, ঢাকা।

জাপানের সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য জানতে পারবেন অনলাইনে।
জাপান দূতাবাসের ওয়েবসাইটেও(http://www.bd.emb-japan.go.jp/ en/education/index.html) পাওয়া যাবে উচ্চশিক্ষা-স্কলারশিপসহ দরকারি সব তথ্য।

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানা-

হিরোশিমা শুডো ইউনিভার্সিটি (http://www.shudo-u.ac.jp),
চিবা ইউনিভার্সিটি (www chiba-u.ac.jp),
ফুকুই ইউনিভার্সিটি (http://www.u-fukui.ac.jp), ,
আইচি ইনস্টিটিউট অব টেকনোলজি (http://www.aitech.ac.jp)।
এশিয়া ইউনিভার্সিটি (http://www.asia-u.ac.jp),
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (http://www.iuj.ac.jp),
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×