somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ : হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ(১৯৯৩)

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



What's Eating Gilbert Grape ১৯৯৩ সালে নির্মিত একটি মুভি।ছবিটি পরিচালনা করেছেন লাস হলস্ট্রম।শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন জনি ডেপ,লিওনার্দো ডি ক্যাপ্রিও,জুলিয়েট লুইস প্রমুখ।

ট্রেইলার দেখুন।


ছবিটির প্রেক্ষাপট গড়ে গিলবার্ট গ্রেপ(Johnny Depp) এবং তার প্রতিবন্ধী ছোট ভাই আর্নি গ্রেপকে(Leonardo DiCaprio) কেন্দ্র করে।বাবা আত্মহত্যা করে করে মারা যাবার পর মা,দুই বোন এবং আর্নিকে নিয়ে নানা টানাপোড়েনের মাঝে সময় কাটতে থাকে গিলবার্টের।বাবার মৃত্যুর পর তার মা মরবিড অবেসিটিতে আক্রান্ত হয়ে পর্বতসমান মোটা হয়ে যান এবং উপহাসের স্বীকার হবেন বলে গৃহবন্দী হয়েই বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেন।গিলবার্ট স্থানীয় একটি পড়ন্ত গ্লসারিতে কাজ করে জীবিকা নির্বাহ করে।নিজের একঘেয়ে জীবন আর আর্নির প্রতি গিলবার্টের সহজাত অকৃত্রিম মমত্ববোধ এই নিয়েই চলছিল গিলবার্টের জীবন।



যাহোক,তাদের দোকানের কাস্টমার মিসেস কারভারের সাথে গিলবার্ট পরকিয়ায় লিপ্ত হয়।একদিন হঠাৎ মিস্টার কারভার অন দা স্পটে এসে পরায় গিলবার্ট ভেবে নেয় সে ধরা গেছে এবং কানভার তাকে খুন করতে যাচ্ছে।এর মাঝে একদিন আর্নি একটি উঁচু টাউয়ার বেয়ে উঠা শুরু করলে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়।



ইতোমধ্যে বেকি(Juliette Lewis) নামে একটি অদ্ভুত মেয়ের সাথে গিলবার্টের পরিচয় হয়।মেয়েটির চিন্তাচেতনার ভিন্নতা দেখে গিলবার্ট মুগ্ধ হতে থাকে।একঘেয়ে জীবনের মাঝে দুদণ্ড শান্তির প্রত্যাশায় গিলবার্ট বার বার বেকির কাছে ফিরে যায়।আর্নির প্রতি বেকির করুণাহীন মমত্ববোধও গিলবার্টের দৃষ্টি আকর্ষন করে।



এর মাঝে মিস্টার কানভারের অস্বাভাবিক মৃত্যুতে কাহিনী অন্যদিকে টার্ন নেয়।নাহ...আর কিছু বলা যাবে না।;);)বাকিটা মুভি থেকে দেখে নিন। :-B :-B

ডাউনলোড লিঙ্ক

ছবিটির বিশেষত্ব অনেক দিক থেকেই।ছবির শুরু থেকে শেষ পর্যন্ত ডি ক্যাপ্রিও-এর অনবদ্য অভিনয় যে কারো চোখে পড়বে।সম্ভবত এটা তার ক্যারিয়ারের তৃতীয় ছবি ছিল।কতো বড় মাপের অভিনেতা সে হতে যাচ্ছে সেটার পূর্ণাঙ্গ পূর্বাভাস এই ছবিতে লক্ষণীয়।



এছাড়া কাহিনীর বৈচিত্র্য এবং ক্রমবিন্যাস মুভিটিকে ভিন্নমাত্রায় নিয়ে গেছে।মূলচরিত্র গিলবার্ট গ্রেপ হিসেবে জনি ডেপের পরিপক্ক অভিনয় প্রশংসনীয়।বেকির মনমুগ্ধকর চরিত্রায়নে এবং শৈল্পিক ডায়ালগে জুলিয়েট মিলারকেও অন্যরকম ভালো লেগেছে।



যারা ড্রামা মুভি পছন্দ করেন,তাদের জন্য মুভিটি অবশ্য দর্শনীয়।আইএমডিবি র‍্যাঙ্কিং ৭.৮।লিওনার্দো এই মুভির জন্য অস্কার মনোনয়ন পেয়েছিলেন(বেস্ট সাপোর্টিং রোল)।



আইএমডিবি লিঙ্ক
উইকিপিডিয়া লিঙ্ক

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:১৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×