somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাই,থামেন!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সেই জাতি যেখানে ভালবাসার মানুষটির হাত ধরে হাঁটলে সেটাকে "নোংরামি" হিসেবে বা মুখে "তোমায় ভালবাসি" সবার সামনে বললে সেটাকে "ইশশশশশ ন্যাকা, লাজলজ্জাও নাই" এই কথাও শুনতে হয়। অথচ চিন্তা করে দেখ, ঝগড়া বা বদনাম যখন করব দশজন মানুষ তো আমার চাই-ই চাই। সবাই শুনবে, জানবে, মাথা নাড়বে, ছিঃ ছিঃ করবে, শপথ করবে কাউকে বলবেনা আবার বাসায় গিয়ে আরেক বন্ধুকে বলবে "জানিস কি হয়েছে্‌..." আমার নিজের অভিজ্ঞতা বললাম।


আমরা তো অসভ্য, বর্বর জাতি। মানুষের দুর্বলতা নিয়ে হাসাহাসি করি। সে মোটা, কালো, বেঁটে। নিজেকে মহান প্রমান করার জন্য আমরা অন্যকে ছোট করি, মিশিয়ে দেই মাটির সাথে। আমার মুখে প্রচন্ড ব্রণ ছিল এক সময়। এখনও দুঃস্বপ্নের মতো লাগে সেই দিন গুলোর কথা মনে পড়লে। এমন কোন দিন ছিল না আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতাম না যে আরও একটা দিন এই মুখ নিয়ে কথা শুনতে হবে, সবার সামনে দাঁড়াতে হবে।

প্রতিদিন বের হওয়ার আগে প্রিয় মানুষটার দিকে তাকিয়ে থাকি বেঁচে ফিরতে পারব তো? পাশ দিয়ে বাস ধাক্কা দিবেনা তো? হঠাৎ কোথা থেকে ককটেল এসে পড়বেনা তো? আল্লাহর নাম নিয়ে কোনোভাবে জান টা হাতে নিয়ে বের হই। স্কুলের গেট বা ইউনিভার্সিটি পর্যন্ত যেতে না যেতে কোন দাদাভাই বা নানাভাই বয়সী মানুষের চিমটি তো মাস্ট!! আগে খুব ডিপ্রেশনে থাকতাম। এখন কেন জানি অবাক হইনা আর।

এই জাতি কখনও জাতে উঠবেনা। এটা হতাশার কথা না। এটা ফ্যাক্ট!!! কাল ফেলানী মরল, আজ রাজন, পরশু মরবে মন্টু বা মিতা বা অন্য কেউ। অবাক লাগেনা আজকাল। আমাদের অবস্থা ক্যান্সারের মতো। পরিবারের একজন ক্যান্সার হলে তা ছড়িয়ে দিবে পাঁচজন সদস্যের কোন একজনের মাঝে। তারপর ধীরে ধীরে তা ছড়িয়ে যাবে প্রজন্মের পর প্রজন্মে।

নিজেদের জানোয়ার বলে গালি দিয়ে সেই নিষ্পাপ পশুদের অপমান করবনা।
আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত!!! :) :) :)
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×