সাতক্ষীরায় এক জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের বাসা থেকে গায়ে অনেক ক্ষতচিহ্নসহ ১০ বছরের কাজের মেয়ে বীথিকে উদ্ধার করেছে পুলিশ। সে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বড় আমিনীয়া গ্রামের গোলাম রসুলের মেয়ে। জানা গেছে, দুপুর ১টা থেকে মেয়েটি বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ‘পানি দাও, পানি খাব’ বলে আকুতি জানালে প্রতিবেশীরা সাহায্যে এগিয়ে আসে। কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় তারা তাকে সাহায্য করতে পারেননি। পরে প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এরপরও ঘন্টা দেড়েক পুলিশ ঘরে ঢুকতে পারেনি। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, এএসপি সদর সার্কেল আনোয়ার সাঈদসহ উর্দ্ধতন কর্মকর্তারা এলে ঘরের দরজা খুলে দেয়া হয়। এসময় পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তার গায়ে পোড়া, ছ্যাকাসহ আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে। তবে কাজের মেয়ে বীথি (১০) তার ওপর নির্যাতনের কথা অস্বীকার করেছে। এমনকি দগদগে ক্ষতচিহ্নগুলো দেখাতেও সে আপত্তি জানায় । সাতক্ষীরা শহরের টাউনবাজার ব্রীজের বিপরীতে পলাশপোল মহল্লায় মোঃ আকরাম হোসেনের বাড়িতে ভাড়া থাকেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গার আলমডাঙা উপজেলার মোঃ নূরুল ইসলাম। বুধবার বেলা একটার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল ইসলাম অফিসে থাকাকালীন কাজের মেয়ে বীধি বাসার ব্যালকনিতে আটক অবস্থায় বারবার পানি চায়। প্রতিবেশীরা জানান, তাকে দিনে রাতে কাজের সময় ব্যতীত অন্য সবসময় ওই ব্যালকনিতে কাটাতে দেখা যায়। মেয়েটির আকুতির খবর প্রথমে থানা পুলিশে পৌঁছায়। এর পরপরই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ একদল পুলিশ নিয়ে সেখানে আসেন। কিন্তু ভেতর থেকে দরজা খুলতে অস্বীকৃতি জানানোয় তারা বিপাকে পড়ে যান। এসময় সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আনোয়ার সাঈদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আব্দুল সাদী ঘটনাস্থলে পৌঁছান। একই সময়ে পৌঁছান সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতাই চন্দ্র সাহা ও তার সহকর্মী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস। তাদের সাথে ছিলেন অভিযুক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল ইসলাম। এরপর বিকাল সাড়ে চারটার দিকে দরজা খুলে দেয়া হয়। দশ বছরের কাজের মেয়ে বীথি জানায়, তার কাকা পরিচয়ের সাতক্ষীরা আদালতের কর্মচারী সোহরাব হোসেন তাকে এই বাড়িতে কাজের মেয়ে হিসাবে নিয়োগ করান। আতংকিত ছোট্ট মেয়েটি তার ক্ষতচিহ্ন দেখাতে বার বার অস্বীকৃতি জানায়। এমনকি ওড়না সরিয়ে মাথা ছাড়াও পিঠ হাত দেখাতেও অস্বীকৃতি জানায়। পরে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও নারী নেত্রী নাসরিন খান লিপির অনুরোধে সে ক্ষতচিহ্নগুলি দেখায়। মেয়েটির চুল সদ্য কাটা অবস্থায়ও দেখা যায়। ক্ষত চিহ্নের কথা জিজ্ঞেস করলে বীথি বলতে থাকে এসব মশার কামড়ের দাগ। কেউ তাকে মারধর করেনি। এদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম মেয়েটিকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদ জানান, তাদের কাছে খবর আসে যে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম তার ভাড়া বাড়িতে কাজের মেয়েকে নির্যাতন করা হয়েছে। মেয়েটির আকুতির কথা তাদের কাছে পৌঁছানো মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু প্রায় দেড় ঘন্টা তারা বাইরে দাঁড়িয়ে থাকেন। তিনি জানান, মেয়েটির দেহে অনেকগুলি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। ডাক্তারদের পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। মেয়েটির জবানবন্দি রেকর্ড করার পর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় এই রিপোর্ট লেখার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের বাড়িতে আবারও পুলিশ যায়। এ ব্যাপারে ওসি জানান আইনগত ব্যবস্থা নিতেই তারা সেখানে গেছেন। সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, শিশুটির শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের কল করা হয়েছে।
সাতক্ষীরায় ম্যাজিস্ট্রেটের বাসায় ১০বছরের কাজের মেয়ে বীথিকে নির্যাতনের অভিযোগ
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।