ছায়াছবি ব্ল্যাক অর্ফিউস
২৯ শে জুলাই, ২০১০ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রিক মিথ চরিত্র অর্ফিয়ুস গানবাজনার জন্য বিখ্যাত। 'ব্ল্যাক অর্ফিউস' ছবির অর্ফিউসও গানবাজনায় পটু, তবে সে পঞ্চাশের দশকে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর ফাভেলা এলাকার ট্রেনের একজন টিকেটচেকার। গ্রিক পুরাণের অর্ফিউসের মতো তারও প্রেম হয় ইউরিডাইসের সঙ্গে। ইউরিডাইস তার প্রতিবেশিনীর বাড়িতে গ্রাম থেকে পালিয়ে আসা এক অচেনা মেয়ে। এলাকার পোলাপানের ধারণা, অর্ফিউস গিটার বাজিয়ে গান গেয়ে সূর্য ওঠাতে পারে। অর্ফিউসের মৃত্যুর পর তার এই পরাক্রম পোলাপাইনের মধ্যেও প্রবাহিত হয়। ছবির শেষ দৃশ্যে দেখা যায় যে এক নতুন অর্ফিউস গিটার বাজায়ে এই ঘটনা ঘটাচ্ছে।...পুরো ছবিতে কস্টিউম নিয়ে পরিচালক রীতিমত খেলাধুলা করেছেন। মিথের অর্ফিউসের পোশাক গায়ে ব্ল্যাক অর্ফিউস রিও ডি জেনিরোর দপ্তরে দপ্তরে ইউরিডাইসের শুলুক সন্ধান করছে--এই দৃশ্য দেখছি অথচ চোখে একবারও খটকা লাগছে না। উৎসব উপলক্ষে মানুষ তো উদ্ভট পোশাক পড়বেই--এই কার্যকারণ দর্শককে একই সঙ্গে বুঝ দেয়, মজাও দেয়।...মিথিক্যাল একটা ঘটনাকে আরেকটা সময়ের প্রেক্ষিতে স্থাপন করে সেই সময়ের পাত্রপাত্রীদের মধ্যে মিথিক্যাল চরিত্রগুলোর বৈশিষ্টাবলি জাগিয়ে তুলে কী একটা ব্যাপারই না ঘনিয়ে তোলা হয়েছে এই ছবিতে।
ব্রাজিলের সাংবাৎসরিক 'ক্যানাভালে'র (সাম্বা উৎসব) আবহে তৈরি ফ্রেঞ্চ চলচ্চিত্রকার মার্শেল কাম্যুর (বানান গড়বড় হতে পারে) এই ছবিতে অনেকগুলো জোশ ডায়ালগ আছে। তাদের মধ্যে একটা মনে করতে পারছি : 'হ্যাপিনেস অব দ্য পুওর ইজ লাইক দ্য ইল্যুশন অব আ কার্নিভাল।'
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১০ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন