শুরুতেই একটা মজার গল্প বলি।২০০৭ সালের গল্প,আমি তখন সপ্তম শ্রেনীর ছাত্র।পুরো পরিবার সমেত ঢাকায় থাকি।বাবার সরকারী চাকুরী হলেও প্রাচুর্য ছিলো না।পড়াশুনার ক্ষতি হবে ভেবে বাসায় তখন টেলিভিশন ছিলো না।টেলিভিশন এর জন্য বার বার বায়না করার পর বাবা একদিন জিজ্ঞেশ করেছিলেন কোনটা কিনতে চাই টেলিভিশন নাকি কম্পিউটার।আমি রুদ্ধ শ্বাসে বলেছিলাম কম্পিউটার।সেই থেকে প্রেম কম্পিউটারের সাথে।
তবে অনলাইনে কাজ করার অভিজ্ঞতা ২০১৩ সাল থেকে আমার প্রিয় একজন বড় ভাই এর বদৌলতে।শুরুতে বাজে অবস্থা থাকলেও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিতে শুরু করি।অনলাইন বেসড প্রতিটি কাজে দক্ষতা অর্জন করি।তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম অনলাইন থেকে ভালো কিছু একদিন করেই ছাড়বো।
তবে কাজের সক্ষমতা আরো বাড়তে শুরু করে ২০১৬ থেকে।কিছু বড় ভাই,বন্ধুর সহযোগীতায় শুরু হয় আমার প্রফেশনাল অনলাইন যাত্রা।প্রথমে ছোট ছোট পেমেন্ট পেলেও বেশ খুশিই থাকতাম।আস্তে আস্তে তা বাড়তে শুরু করে।আর আজ পেয়েছি আমার জীবনের সর্বোচ্চ পেমেন্ট।যা আমি উৎসর্গ করতে চাই আমার সপ্নযাত্রার সাথী Mehedi T Shifat ভাই,সাদিল ভাইকে কে যাদের বদৌলতে এতদূর আসতে পেরেছি এবং শুরু থেকে আমার পাশে থাকার জন্য।আমার অর্জনকৃত অর্থের একটা অংশ আমি ব্যয় করতে চাই সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য।আশা করি আপনারা আমার পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


