somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে পরাণ বেঁচে থাকো গৌরবই তোমার সাথী

১২ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনযাত্রা সম্পর্কে আমার ধ্যান-ধারণা উল্টা-পাল্টা হয়ে গেছে। সাধু-সন্ন্যাসী-দরবেশের মতো জীবনকে যাপন করে যাব। কারও মায়ায় আটকে যাবে না দিনানুদৈনিক জীবনযাত্রা—এই ছিল খায়েশ। কিন্তু পরাণকে বাঁচিয়ে রাখতে, শ্বাস-প্রশ্বাসকে স্বাভাবিক রাখতে গিয়ে খায়েশ পণ্ড হয়ে গেল।
বরং জটিলতার এক জীবন প্রণালীর মধ্যে খাবি খাইতেছি। যেখানে জটিলতা সহনীয় হলেও কুটিলতা দুর্বিষহ। তারপরও মুখ বুঝে সব মানতে হয়। কেন মানতে হয়, এ প্রশ্নটির জবাব তালাশ করতে গিয়ে কিছুটা নড়েচড়ে বসেছি।
মানুষের সভ্যতার পত্তনির মধ্যে যেসব নিয়মকানুন গড়ে উঠেছে তাতেই রয়েছে এর দুর্দান্ত জবাব। সভ্যতার নিয়মে মানুষে মানুষে বিভাজন তৈরি হয়েছে। মানুষ আর মানুষ নেই। কেউ হয়েছে খোদা আর কেউ হয়েছে দাস। নিযুত মানুষ খোদা আর দাসে পরিণত হয়ে গড়ে উঠেছে দুটি শ্রেণী—খোদাদের সমবায়ে শাসক শ্রেণী ও দাসদের সমবায়ে শাসিত শ্রেণী।
এই দুই শ্রেণীর ফারাকের কারণ হচ্ছে শাসক শ্রেণীর হাতে চলে গেছে পরাণ ধারণের খাদ্যবস্তুর দখল। আর এ খাদ্যবস্তুর মাধ্যমে পরাণ ধারণ শাসিত শ্রেণীরও দরকার বলে তারাও শাসকদের দখলে চলে গেছে। অর্থাত্ পরাণ ধারণের জন্য শাসিত শ্রেণী আজ শাসক শ্রেণীর ওপর নির্ভরশীল।
এই সত্য নতুন নয়, সবাই জানে। আমিও জানতাম। কিন্তু এর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আমার ছিল না।
হ্যাঁ, সেই অভিজ্ঞতা আমার হয়েছে। পরাণ ধারণের জন্য আমিও নির্ভরশীল হয়েছি শাসক শ্রেণীর। তাদের ফুট-ফরমায়েশ খেটে পরাণ ধারণের প্রয়োজনীয় খাদ্য সংস্থান করতে হচ্ছে আমাকে।
এই খাটাখাটনির মধ্যে এসে দেখছি শাসক শ্রেণীর চরিত্র ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে একই। তারা শাসিতের প্রাপ্য শ্রমের মজুরিতে কমতি করবেই। এই কমতি চুপচাপ মেনে নিতেই হবে। না মানলে সহজ জবাব কেটে পর।
দেখেন মুশকিলটা কত ভয়ানক! কম মজুরি নিয়ে হলেও খাদ্য সংস্থানের স্বার্থে জুলুম মেনে নিতে হবে। আবার জুলুমের প্রতিবাদ করলে খাদ্য সংস্থানই হাতছাড়া হয়ে যাবে।
তাহলে কি কোনো আসান নেই?
মানুষের ইতিহাস তালাশ করেই জবাব পেলাম। পরাণ বাঁচানোর চেয়েও বড় বাস্তবতা মানুষের সামনে হাজির আছে। তা হচ্ছে মানুষ হিসেবে মানুষের পরাণের যে ইজ্জত ইতিহাসে নির্ধারিত হয়েছে, তার সাথী হচ্ছে গৌরব। দাসত্ব না মানার গৌরব।
এই গৌরবের বলে বলীয়ান হয়ে মানুষ প্রভুদের, শাসক শ্রেণীর তখতে তাউস উল্টে দিতে পারে।
এখন জীবনযাত্রা নিয়ে আমার মুশকিলটা হচ্ছে—‘হে পরাণ বেঁচো থাকো, গৌরবই তোমার সাথী বলে নিজের পরিত্রাণ নিজেই ঘোষণা করতে দ্বিধাগ্রস্ত।
দয়াময় দ্বিধা দূর করো।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×