চাচ্চু আমি ভুলি নাই।। আব্বু ও আম্মু ভুলে গেছে।।।
২৪ শে মার্চ, ২০০৭ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের বড় ভাতিজী, খুবই আদরের। যাকে না দেখলে আমাদের কোন ভাইয়েরই ভাল লাগত না। সেও বুঝার পর থেকে আমরা বাসায় না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকত। গেইট খোলা, আদর করা। তাকে কোলে নিতেই হবে।
শুক্রবার দুপুর বেলা আমার সাথে ঘুমানো (যে কিনা কখনো তার মা ছাড়া অন্য কারো কাছে ঘুমাতো না), টিভি দেখা তার রুটিনের অন্যতম একটি। শুক্রবার কোন কারণে বাসায় থেকে বের হলে তার কাছে কত জবাব দিত হত। আমি তাকে বলি, আমার মাও তোমার মত শাসন করে না। গত ফেব্রুয়ারী থেকে সে আমাদের ঢাকার বাসা ছেড়ে তার আব্বার কর্মস্থলে কোয়ার্টারে চলে গেছে। প্রতিদিন একবার তার সাথে কথা বললে আমার মনে হয় আমার যেন কি কাজ বাকী রয়ে গেল। সেও নির্দিষ্ট সময়ে আমার ফোনের অপেক্ষায় থাকে। কোনদিন ভুলে তার কাছে ফোনে কথা হয় নাই। সে তার আম্মাকে বলে চাচ্চুর অনেক কাজ এজন্য ফোন করে নাই। দেখ চাচ্চু ঠিকই কাল ফোন করবে। দেখুন সে আমাকে এতটুকু ছোট করে নাই তার মায়ের কাছে। আজকে তাকে বললাম তুমি কি আমাকে ভুলে গেছ, সে বলল না চাচ্চু আমি ভুলে নাই, উমারাও ভুলে নাই (উমারা এখনও কথা বলতে পারে না), আব্বু আর আম্মু তোমাদের ভুলে গেছে।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০০৭ সকাল ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন