ইন্ডিয়া নিয়ে মনে হয় মাতামাতি এবার বন্ধ হওয়া উচিত। কারণ সুপার এইটের ভাবনা আমাদের ভাবতে হবে। এমনিতেই বেচারারা কষ্টে আছে। তার উপর আবার আমাদের .................................।
শক্তিশালী ইন্ডিয়াকে হারিয়ে আমরা বিশ্বকাপ জয় করে ফেলেছি এটা ভাবা ঠিক না। কারণ ইদানিং বাংলাদেশ ধারাবাহিকভাবে ভাল খেলতেছিল। এটা তারই ফসল।
এখন আমাদের ভাবনা হওয়া উচিত কিভাবে সুপার এইটের শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। ভারতকে আমরা ভাল খেলেই হারিয়েছি। ভারতের বিভিন্নপত্র পত্রিকা ও সাবেক খেলোয়াররাও এটা স্বীকার করেছেন।
বাংলাদেশ দলের জন্য শুভ কামনা রইল। শুধু আয়ারল্যান্ড নয়, শক্তিশালী অষ্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েষ্ট-ইন্ডিজ দলের বিরুদ্ধে ভাল খেলতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






