খবরটা যদিও অনেক আগের, তবুও আবার দিচ্ছি----
বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশের সব সমস্যা সমাধান করছেন, খুব ভাল ভাল কাজ করছেন, চোর-ডাকাত সব মানুষ হয়ে যাচ্ছে।
আজব খবর এত ভাল একটা তত্ত্বাবধায়ক সরকার এর বৈধতা চ্যালেঞ্জ করে রীট!!! এও কি সম্ভব? এখন আর হরতাল নাই, হাসিনা-খালেদার কথা কাটাকাটি, জলিল-মান্নার লুকোচুরি সংলাপ কিছুই নাই। সব বড় বড় রাঘব বোয়াল বিশেষ করে বড় বড় রাজনীতিবিদ চুপ বা জেলে কিংবা পালিয়ে আছে।
বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম বাড়লেও কেউ কিছু বলছে না, বাড়ী ভাড়া, গাড়ী ভাড়া বাড়লেও সবাই চুপ। হকাররা সব বেকার, বিদেশী এলসি বন্ধ হলেও সবাই নিশ্চুপ। সবাই বলছে আমরা ভাল আছি।
এত ভাল, শান্তির একটি সরকারের বিরুদ্ধে রীট। এও কি আমাকে বিশ্বাস করতে হবে????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

