মধ্যপ্রাচ্যে বাহিরের দেশ থেকে আগত নারী শ্রমিকের অন্যতম ব্যবহার হল যৌন দাসী বা Sex Slave হিসেবে। মধ্যপ্রাচ্যের পুরুষদের কাছে যৌন দাসীদের দ্বারা যৌন কামনা নিবৃতি কোন পাপ কাজ নয়, এটা তাদের কাছে ধর্ম স্বীকৃত একটি বৈধ ব্যাপার!! আমরা গলা ফাটিয়ে লাভ কি!? বরং অন্য দেশে কামলা/নিম্ন মানের শ্রমিকের কাজ করতে যাওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে, করাতে হবে; নিজের দেশে শ্রম ও বুদ্ধি খাটিয়ে উৎপাদন মুখী হয়ে আয় করার মানসিকতা তৈরি করতে হবে। সরকার, প্রশাসন এবং রাজনৈতিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তি বর্গকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে সার্বিক সহযোগিতা দিয়ে। সমাজের স্বল্প আয়ের বা নিম্ন মধ্যবৃত্ত বা নিম্নবৃত্ত অল্প শিক্ষিত বা অশিক্ষিত নারী-পুরুষরা আয়ের যথোপযুক্ত সুযোগ, পরিবেশ ও পথ না পেয়ে শ্রমিক হয়ে বৈধ কিংবা অবৈধ পথে বিদেশে যাওয়ার লক্ষ্য স্থির করে। কাজেই সবার আগে তাদেরকে আয়ের যথোপযুক্ত সুযোগ, পরিবেশ ও পথ দেখাতে হবে। তবেই নিম্ন মধ্যবৃত্ত বা নিম্নবৃত্ত অল্প শিক্ষিত বা অশিক্ষিত নারী-পুরুষদের বিদেশে যাওয়ার মানসিকতা দূর হবে। সমাজে সুবিধা ভোগীরা সব সময় মুখে নীতি কথার বুলি আওরায়, সুবিধাবঞ্চিতদের নিষ্ঠুর বাস্তবতাকে তারা নীতিকথা আর ধর্মের উপদেশ দিয়ে রসিকতা করে। কিন্তু দারিদ্রের দুষ্টচক্রের পরিধি থেকে তাদেরকে বের হবার পথ দেখাতে চায় না। পারলে কেউ কেউ তো সেই পথে জগদ্দল পাথর বসিয়ে পথ রোধ করতে চায়! প্রত্যন্ত অঞ্চলের গ্রামে-গঞ্জে রয়েছে কিছু সুবিধাভোগী, সমাজের শোষক শ্রেণির মানুষ- যারা সমাজকে চিরকালই বৈষম্যময় দেখতে চায়! সমাজের নিম্নবৃত্ত খেটে খাওয়া মানুষ গুলোর উন্নতি তারা চায় না। এই খেটে খাওয়া মানুষ গুলোকে নিজেদের স্বার্থে তাদের মতো করে চিরদিন তারা ব্যবহার করতে চায় ন্যায় কিংবা অন্যায় কাজে! এই সুবিধাভোগী শোষক শ্রেণির মানুষগুলো কখনো থাকে ধর্মের পতাকা তলে কিংবা কখনো থাকে রাজনৈতিক ছত্রছায়ায়। তাছাড়া বৈধ কিংবা অবৈধ ভাবে উপার্জিত অর্থ দ্বারা পালিত ক্যাডার বাহিনী তো আছেই, ভয় কি! দূর-দূরান্ত থেকে চাকুরী করতে যাওয়া প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা তো সাক্ষী গোপাল মাত্র। তাছাড়া জনগণেরও একটা অংশ তো সেই সুবিধাভোগী দোষেই দুষ্ট! সমাজের, এলাকার, দেশের সার্বিক উন্নয়ন হবে কি করে? তাই সবার আগে চাই পরিবর্তন! মনের পরিবর্তন, মানসিকতার শুভ পরিবর্তন। একজনের-দশজনের-এক’শ জনের নয়- চাই সবার মনের পরিবর্তন! তবেই সম্ভব হবে দেশের, সমাজের সার্বিক উন্নয়ন। নিম্নবৃত্ত মানুষ দেখতে পাবে আয়ের যথোপযুক্ত সুযোগ, পরিবেশ ও পথ। তবেই নিম্ন মধ্যবৃত্ত বা নিম্নবৃত্ত অল্প শিক্ষিত বা অশিক্ষিত নারী-পুরুষদের বিদেশে যাওয়ার মানসিকতা হবে দূর।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




