বাঙ্গালী মগজ ও মেধা হতে বের হওয়া বুদ্ধি থেকে এর থেকেও বোকামীপূর্ণ খারাপ কিছু ঘটনা ঘটতে পারতো কিন্তু তা ঘটেনি! এটাই আমাদের সান্ত্বনা ও নিজেকে বোঝানোর বা প্রবোধ দেওয়ার একমাত্র সম্বল ! দিন দিন বোধহয় দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ গুলো শান্তপ্রিয় মেধাবীদের বসবাসের অযোগ্যই হয়ে পড়ছে । তাই শান্তপ্রিয় মেধাবীরা এখন গ্রাজুয়েশন করে স্কলারশীপ নিয়ে বিদেশে যাওয়াই নিরাপদ ও অনেক বেশী ভালো মনে করছেন। মেধাবীরা এই আবর্জনার দেশে , এই আগাছার দেশে থাকার পক্ষে নয় । সুযোগ পেলেই আমাদের মেধাবীরা এখন দেশ ত্যাগ করছে কারণে – অকারণে । যে দেশে মেধার মূল্য ও মর্যাদা প্রতিনিয়ত ভূলুন্ঠিত সে দেশ থেকে কারণে অকারণে মেধা পাচার হওয়াটাই স্বাভাবিক। প্রতিনিয়ত অতুর্কিত হামলার শিকার ও তার আইনি প্রতিকার না পেয়ে সংখ্যালঘুদের মনে যেমন দেশের প্রতি বিতশ্রদ্ধভাব, দেশ ত্যাগের প্রবল বাসনা মনের অজান্তেই নাড়া দেয়; বিশ্ব বিদ্যালয়গুলোতে মেধাবীদের অবস্থা আজ সেই সংখ্যালঘুদের মতোই । বলা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তিপ্রিয় মেধাবীরা আজ সংখ্যালঘু । কাজেই মেধাবীদের ভাবা দরকার কেবল মেধা দিয়েই এই দেশে টেকা যাবে না, রাজনীতিবিদরা যতোই আশ্বাস দিক তাদের মন ভূলানো কথায় রাষ্ট্র আপনাকে সেই নিশ্চয়তা দেবে না ; দিতে পাড়ছে না! মেধার সাথে মেরুদ্বন্ডও সোজা করতে হবে শান্তিপ্রিয় মেধাবীদের! আর তা না হলে কেবল শান্তিতেই বাঁচতে হলে এ দেশ থেকে সরে পড়াই শ্রেয়! অধ্যাপক জাফর ইকবাল সাহেব- আপনি বাঙ্গালীর গর্ভে জন্ম নিয়েছেন ঠিকই কিন্তু মাঝেই মাঝেই হয়তো ভূলে যান বাঙ্গালী একটি সংকর জাতি; এ জাতির ডিএনএ সত্ত্বায় মিশিয়ে দেয়া হয়েছে পিতাকে হত্যা করার মতো লিথাল জিন!
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



