আপনি শুনবেন না? জোর করে উচ্চ ভলিউমের অ্যামপ্লিফায়ার আপনার কানে লাগিয়ে হলেও শোনাবে!!
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“ভুভুজেলা” একটা আফ্রিকা থেকে নিয়ে আসা বাশিঁ। কিন্তু এই বাশিঁ- ভুভুজেলার আওয়াজ বিকট একটা আওয়াজ । এই বিকট আওয়াজের বাঁশি... এটা নিষিদ্ধ করতে সরকার যে পদক্ষেপ নিয়েছেন তাকে সাধুবাদ জানাই । তেমনি মাত্রা ছাড়া শব্দ দূষণের অন্যান্য জায়গায়ও শব্দ দূষণ নিয়ন্ত্রণের কড়াকড়ি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি। যেমন রাস্তা-ঘাটে বিভিন্ন যানবাহনের মাত্রাতিরিক্ত হর্ণ! আমার মনে হয় বাংলাদেশের ৯৯% যানবাহনের হর্ণ ও মাইকের শব্দ তরঙ্গ অনুমোদিত মাত্রার থেকে অনেক অনেক বেশি! এ ছাড়াও বিভিন্ন সভা, সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানের নামে যেভাবে বড় বড় মাইক ও অ্যামপ্লিফায়ার উচ্চ ভলিউমে ছাড়া হয় আমার মনে হয় তা সভ্য ও শান্তি প্রিয় মানুষের কানে প্রচন্ড বিরক্তির উদ্রেক হয়! বিরক্তি বোধ করলেও রাজনীতি, ক্ষমতা কিংবা ঘটনার সাথে ধর্মীয় আবেগ জড়িত বিধায় কেউ মুখ ফুটে বলার সাহস পায় না! সভা সমাবেশ হচ্ছে এক জায়গায় আর ব্যাপক এড়িয়া জুড়ে বিদ্যুতের খুঁটিতে খুঁটিতে লাগিয়ে দেয়া হয়েছে উচ্চ ভলিউমে বড় বড় অ্যামপ্লিফায়ার! আপনি শুনবেন না? জোর করে উচ্চ ভলিউমের অ্যামপ্লিফায়ার আপনার কানে লাগিয়ে হলেও শোনাবে! যেন দেশটা একটা মগের মুল্লুক! যার যা ইচ্ছা কর কারো কিচ্ছু আসে যায় না!! কাজেই এ ব্যাপার গুলোতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগ ছাড়া স্বাভাবিক প্রচারণায় বন্ধ করার কোন উপায় নেই বা হবেও না! কারণ আমরা বাঙ্গালী জাতি এখন ও এতটা সভ্য হইনি!!
সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা । সবার জন্য শুভ হোক ১লা বৈশাখ ১৪২২!!!
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ...
...বাকিটুকু পড়ুনদেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন