somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:) "The Economist" - "ভারতীয় অর্থ ও পরামর্শে ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারিত হতে শুরু করে।"

০৭ ই আগস্ট, ২০১১ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ‘দি ইকনমিস্টে’ প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবাদ স্থান পায়নি ব্রিটিশ সাময়িকীটির সর্বশেষ প্রকাশিত ছাপা সংস্করণে। গতকাল শুক্রবার নিজেদের ব্লগে প্রতিবাদটি প্রকাশ করে ইকনমিস্ট।
ইকনমিস্টের এ সপ্তাহের ছাপা সংস্করণ আজ শনিবার বাজারে এসেছে। এখানে বাংলাদেশ সরকারের প্রতিবাদ ছাপানো হয়নি। এমনকি খবর প্রকাশের পর বাংলাদেশের উদ্বেগ নিয়েও কোনো মন্তব্য করেনি এই সাময়িকী।
ইকনমিস্টের দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান অ্যাডাম রবার্টস বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন, ইকনমিস্ট এমন সময় বাংলাদেশের প্রতিবাদ হাতে পেয়েছে, যখন এ সপ্তাহের ছাপা সংস্করণ প্রেসে চলে গেছে। তিনি জানান, আগামী সপ্তাহের ছাপা সংস্করণে বাংলাদেশের প্রতিবাদ ছাপা হবে কি না, এটি নির্ভর করছে লন্ডনের ইকনমিস্টের সম্পাদকীয় বিভাগের সিদ্ধান্তের ওপর।
বাংলাদেশ সরকারকে নিয়ে ইকনমিস্টের প্রতিবেদনটি লেখেন অ্যাডাম রবার্টস। গত ২৪ জুলাই ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর বাংলাদেশ সফরে আসার দিনে ঢাকায় ছিলেন তিনি। ‘অটিজম’-বিষয়ক যে কনফারেন্সে সোনিয়া অংশ নেন, সেখানেও উপস্থিত ছিলেন রবার্টস।
ইউএনবি জানায়, সফর শেষে ইকনমিস্টের এশিয়া ব্লগে একটি লেখা পোস্ট করেন রবার্টস। এ লেখায় স্বাধীনতা অর্জনের পর থেকে গত ৪০ বছরে বাংলাদেশের নানা অপ্রাপ্তি তুলে ধরেন তিনি।
৪ আগস্ট ব্লগে আরেকটি লেখায় বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার সমালোচনা করেন রবার্টস। তিনি এটাকে দেখেছেন ‘স্বৈরতন্ত্রের উত্থানের’ ইঙ্গিত হিসেবে।
রবার্টস জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতেই বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে। আর এই ঘটনা তাঁকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে।
ইকনমিস্টের গত ৩০ জুলাই সংখ্যায় ‘ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: এমব্রেসেবল ইউ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত। ভারতীয় অর্থ ও পরামর্শে ২০০৮ সালে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হওয়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্প্রসারিত হতে শুরু করে। ভারতকে খুশি করতে বাংলাদেশ সরকার জঙ্গি ও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের পাশাপাশি দেশের ভারত-বিদ্বেষী রাজনীতিবিদদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। পাকিস্তানের সঙ্গে দূরত্ব তৈরি করে।
ট্রানজিট প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, ‘সেনাবাহিনীর লোকজনসহ ঢাকার অনেকেরই সন্দেহ, ট্রানজিট ভারতের জন্য একটি নিরাপত্তা করিডর তৈরির জন্যই চালু করা হচ্ছে।’

গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার পৃষ্ঠার প্রতিবাদপত্রে বলা হয়, ‘ভুল তথ্য ও ভুল ধারণার ওপর ভিত্তি করে কোনো ধরনের গবেষণা ছাড়া যে প্রতিবেদন ছাড়া হয়েছে, তাতে আমরা হতাশ হয়েছি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, প্রতিবেদক এমন সব শব্দ ও ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, যা পেশাগত নৈতিকতা ও শিষ্টাচারের মাত্রাকে ছাড়িয়ে গেছে।’
‘প্রতিবেদনটি গভীর মনোযোগ দিয়ে লক্ষ করলে বুঝতে অসুবিধা হয় না যে, এটি বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারকারী মহলের এজেন্ডা বাস্তবায়ন করছে,’ মন্তব্য করা হয় ওই প্রতিবাদপত্রে।

Click This Link

৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই জঙ্গী

লিখেছেন রাজীব নুর, ২৮ শে মে, ২০২৬ রাত ১১:৪৮



শেখ হাসিনার সাথে মূলত প্রতারণা করা হয়েছে।
প্রতারণা করা হয়েছে বাংলাদেশের সাথে। জুলাই জঙ্গীরা নিজেদের জুলাই যোদ্ধা ভাবে। যুদ্ধ কার সাথে করেছে? যুদ্ধ করেছে, পুলিশদের সাথে। তারা পুলিশ হত্যা করেছে।... ...বাকিটুকু পড়ুন

এই রাতে চাই কিছু আত্মহত্যা আর অ্যালকোহল

লিখেছেন হাসান মাহবুব, ২৯ শে মে, ২০২৬ রাত ১:৩৭


বনলতা সেন যারা দেখতে এসেছিল, তারা অনেকেই শেষ করে বের হন নি। প্রথম ত্রিশ মিনিটের মধ্যেই একটি পরিবার চলে যায়। তারা সম্ভবত বনলতা এক্সপ্রেস মনে করে দেখতে এসেছিল।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন

জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮


জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

আজ ঈদের দ্বিতীয় দিন

লিখেছেন সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬



হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন

×