আজকে একটু পদার্থ-অপদার্থ(matter-antimatter) এর অসমতা নিয়ে আলোচনা করতে চাই। পদার্থ এবং অপদার্থ এর যে অসমতা - এটা বুঝতে পেরেছিলাম অনেক আগেই, আমি যখন ক্লাস নাইন-টেনে পড়ি। গল্পটা তাহলে বলেই নিই। সময়কাল ১৯৯৪-৯৫, স্হান রসুনীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিরাজদিখান, মুন্সীগন্জ। তখন বিরোধী দল ছিল আওয়ামীলিগ। তাদের ডাকে হরতাল চলছিলো। গ্রামের স্কুলে হরতালের মধ্যেও ক্লাস হতো। সেই হরতালের দিন, ক্লাসের ডানপিটে ছেলেরা সিদ্ধান্ত নিলো, আজ আমারা ক্লাস করব না এবং রাস্তায় গিয়ে স্লোগান দিতে হবে, "গাড়ীর চাকা ঘুরবে না, কলকারখানা চলবে না, ........... হরতাল, হরতাল ইত্যাদি"। ক্লাসের ফার্স্ট বয় ছাড়া মোটামোটি সবাই মিছেলে যোগ দিল। আমাদের হেড স্যার ছিলেন অনেক রাগীলোক (ক্লাস এইটে একবার উনার মাইরে আমার ৩দিন পর্যন্ত জ্বর ছিলো)। ক্লাসে একজনকে বসে থাকতে দেখে, তিনি ক্লাসের বাকিদের, যারা মিছিলে যোগ দিয়েছিলো, ডেকে পাঠালেন........। মাইরের ভয়ে পিছনে দাড়িয়ে ছিলাম, মিছিলের নেতৃত্বদানকারী ছেলেরাই বাতচিত করেছিলো সেদিন। স্যার সেদিন ৩ টা ক্লাসের পর ছুটি দিয়ে ছিলেন ঠিকই, কিন্তু মিছিলে যোগদানকারীদের অপদার্থের দল হিসাবে বিবেচিত করলেন। বুঝতে পারলাম পদার্থ-অপদার্থের অসমতা: ক্লাসে বসে থাকা ১টা পদার্থের জন্য মিছিলে যাওয়া ৪০-৫০ টা অপদার্থ । পৃথীবিটা অপদার্থে পরিপূর্ন। কিন্তু বি-ফিজিক্স করতে এসে দেখি সব উল্টা, এই মহাবিশ্বে নাকি প্রায় সবই পদার্থ। বড় বড় ল্যাবরোটরীতে (CLEO, CDF, D0, BaBar, LHCb, Belle, Belle 2) অপদার্থ খোজার কাজ চলছে। দেখা যাক কি পাওয়া যায়।
পদার্থ-অপদার্থ(matter-antimatter) এর অসমতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন
মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন
সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন
হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত
জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ইসরাইলের সাধারণ নির্বাচন।

এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।