অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া ,
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ॥
দিনের পরে দিন চলে যায় যেন তারা পথের স্রোতেই ভাসা ,
বাহির হতেই তাদের যাওয়া আসা ।
কখন্ আসে একটি সকাল সে যেন মোর ঘরেই বাঁধে বাসা ,
...
সে যেন মোর চিরদিনের চাওয়া ॥
হারিয়ে-যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে
রইল গাঁথা মোর জীবনের হারে ।
সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন দিনের খণ্ড আলোর মালা
সেই নিয়ে আজ সাজাই আমার থালা –
এক পলকের পুলক যত , এক নিমেষের প্রদীপখানি জ্বালা ,
একতারাতে আধখানা গান গাওয়া ॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





