জামাতীদের বড় বদনাম ছিল, তারা মসজিদকে রাজনীতির বড় অাখড়া বানিয়েছে । এখন অবশ্য সেকথা বলার উপায় নেই, কারন তারা গর্তবাসি এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে । তাই বলে মসজিদের ভেতর পাবলিসিটি বা রাজনীতির চাওয়া-পাওয়া থেমে নেই ।
দেখলাম অাগের মত অাজও জুম্মার নামাজ শুরুর অাগে হুজুর ইসলামিক বিষয়ের উপর মাইকে বক্তব্য দিচ্ছেন । দুপুর ১.১০ । সবাই অাশা করছে হুজুরের বক্তব্য শেষে চার রাকাত সুন্নত নামাজ অাদায় করবে, কিন্তু হঠাৎ হুজুর ঘোষণা দিলেন, এখন অাপনাদের সামনে বক্তব্য রাখবে......... । বক্তব্য তেমন কিছুনা, দোয়াপ্রার্থী । বাকী জীবনটা মানুষের সেবা করে কাটিয়ে দিতে চান । পরিশেষে মসজিদ ফান্ডে ২৫,০০০ হাজার টাকা মুক্ত হস্তে দান । যাকে বলে দিল দরিয়া । কী চমৎকার পাবলিসিটি !
ছুটির দিন, অাল্লাহর ঘর মসজিদে যদি কিছু বাড়তি সময় ব্যয় হয়, ক্ষতি কি ? এক দিকে চলছে প্রতিপক্ষকে ধড়-পাকড় অন্যদিকে ফাঁকা মাঠে গোল দিয়ে ইউনিয়ন, পৌরসভাকে গিলে খাবার প্রস্তুতি । অার মসজিদ হলো ভোট চাওয়ার প্রাথমিক স্টেজ । টাকার বস্তাঘাড়ে পলাতক কালো বিড়ালটা হয়ত এই মজিজাটা ধরতে পারেননি, তাই সব মসজিদ-মাদ্রাসায় তালা ঝুলানোর কথা বলেছিলেন ।

সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




