আমি গত ০৫-০২-২০১২ তারিখ টাঙ্গাইল থেকে চিত্রা ট্রেনযোগে ঢাকা যাওয়ার জন্য টিকেট কিনে ট্রেনের জন্য প্লাটফর্মে অপেক্ষা করতে থাকি। প্রায় এক ঘণ্টা বিলম্বে ট্রেন টাঙ্গাইল স্টেশনে এসে থামলো। কিন্তু ট্রেনের কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। ট্রেনে দাঁড়ানোর জায়গা পাওয়া তো দূরের কথা দরজার হ্যান্ডেলও খালি নেই। ছাদভর্তি যাত্রী। যাত্রীর চাপে ট্রেনের ইঞ্জিন ঢেকে গিয়েছিল। এ অবস্থায় যাত্রাবিরতির সিদ্ধান্ত নিলাম। সে মুহূর্তে ট্রেনের ইঞ্জিনে অবস্থানরত দু’জন যাত্রী আমার অসহায়ত্তের কথা বিবেচনা করে ‘ভাই এভাবেই যেতে হবে’ বলে দু’হাত বাড়িয়ে দিয়ে আমাকে টেনে তুললেন। আমাকে তারা একটি হাত দ্বারা ইঞ্জিনের হ্যান্ডেল ধরার সুযোগ করে দিলেন। ট্রেন ছাড়ার পর কনকনে ঠাণ্ডা বাতাসে আমার জ্বর এসে গেলো সঙ্গে প্রচন্ড মাথাব্যথা, এদিকে হাত ছিঁড়ে আমি মাটিতে পড়ে যাওয়ার মতো অবস্থা। এভাবে দুর্বিষহ কষ্টের মধ্য দিয়ে জয়দেবপুর স্টেশনে এসে পৌঁছলাম।
ট্রেন থামার সঙ্গে সঙ্গে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর একজন সদস্য দৌড়ে এসে ইঞ্জিনে অবস্থানরত যাত্রীদের বেধড়ক লাঠিপেটা করতে করতে বলতে লাগল হয় ১০ টাকা দিবি নয়তো লাঠির বাড়ি খাবি। বর্তমান বাজার মূল্যে দশটি টাকার মূল্যমান কতইবা, কিন্তু বাঁধ সাধলো অন্য জায়গায়- ঘুষ নেয়া এবং দেয়া কোনোটিই আমার ধাতে সয় না। ১০ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় নিরাপত্তাবাহিনীর সদস্যের হাতের লাঠির বাড়ি খেতে হলো। আমি একটি সরকারি অফিসের প্রথম শ্রেণীর কর্মকর্তা, আমার পক্ষে এহেন আচরণ সহ্য করা বাস্তবিক পক্ষেই কঠিন ব্যাপার। ট্রেনের ছাদে বা ইঞ্জিনে ভ্রমণ করা বেআইনি এবং অপরাধ- এটা আমি জানি। কিন্তু কী অবস্থার পরিপ্রেক্ষিতে টিকেটধারী যাত্রী হয়ে আমাকে ট্রেনের ইঞ্জিনে উঠতে হলো সেটা কিন্তু তারা একবারও ভেবে দেখার প্রয়োজন মনে করেনি। দশটি টাকা পকেটস্থ করাই তাদের মূল লক্ষ্য। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ ঘটনার তদন্তপূর্বক ঐ দুর্নীতিপরায়ণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

