সাইবার ওয়ার বা সাইবার যুদ্ধ—এই শব্দ দু’টির সঙ্গে আমাদের বাস্তব পরিচিতি যত্ সামান্যই। শুরুটা সেই তিউনিসিয়া-মিসর থেকে। এসব দেশের তরুণ-তরুণীরা তাদের দুর্নীতিবাজ ও নিপীড়ক শাসকদের ক্ষমতা থেকে সরানোর জন্য প্রথমেই নিজেদের মধ্যে সংগঠিত হতে থাকে সামাজিক যোগাযোগ সাইট বিশেষ করে ফেসবুকের মাধ্যমে। অতঃপর সেই আন্দোলনের বিষ ছড়িয়ে পড়ে গোটা আরবদেশে এবং পতন হতে থাকে একের পর এক দীর্ঘ সময়ের স্বৈরশাসকদের।
মানুষ যখন প্রতিবাদের ভাষা ছড়িয়ে দেয়ার জন্য সামাজিক যোগাযোগ সাইটগুলো ব্যবহার করে তখন এই বিষয়টিকেই আমরা সাইবার যুদ্ধ বলে আখ্যায়িত করতে পারি। বর্তমানে বাংলাদেশের পক্ষে থেকে ভারতের বিরুদ্ধে চলছে এক উত্তেজনাকর সাইবার যুদ্ধ। এর নেতৃত্ব দিচ্ছেন এ দেশের প্রযুক্তি জ্ঞানসমৃদ্ধ তরুণসমাজ। নেতৃত্বদানকারী সংগঠন হচ্ছে ‘বাংলাদেশ ব্ল্যাক হ্যাক হ্যাকার’।
গত ২৫ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারির মধ্যে বাংলাদেশের এই হ্যাকার গ্রুপ ভারতের ওয়েবসাইটগুলোর নিরাপত্তা ভেঙে হোমপেজের কনটেন্ট বা আধেয় পরিবর্তন করে ফেলে। অধিকাংশ হোমপেজ পরিবর্তন করে সেখানে তারা লেখে:“বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে সাইটগুলো হ্যাক করা হলো।”
ভারতীয় হাইওয়ে পুলিশের ওয়েবসাইট ‘About us’ পেজে বিএসএফ কর্তৃক হত্যাকৃত ১৫ বছরের ফেলানীর লাশের ছবি যুক্ত করে লেখা হয়: ফেলানীর মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা কখনো ভুলবো না। কখনো ক্ষমা করবো না। ওদেরকে আমরা ছেড়ে দেবো না। দেশপ্রেমিক হ্যাকাররা আরো লেখেন:সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করা না হলে তোমাদের সাইবার স্পেস ধ্বংস করে দেবো। সীমান্তে মানুষ হত্যার সময় কোথায় থাকে তোমাদের মানবিকতা? তোমাদের ‘বিএসএফ’-কে আমরা ঘৃণা জানাই।
যদিও বাংলাদেশের গণমাধ্যমগুলো এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছে, কিন্তু ভারতের গণমাধ্যমে এ ব্যাপারে হইচই শুরু হয়েছে। ভারতের হায়দরাবাদ থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক ‘ডেকান ক্রণিকল’ ১৪ ফেব্রুয়ারি এক সংবাদে বলেছে—বাংলাদেশের ব্ল্যাকহ্যাট নামে একটি গ্রুপ ইতোমধ্যে ভারতের ৩০ হাজারের মতো ওয়েবসাইট আক্রমণ চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে গেছে। ডেকান ক্রনিকল বাংলাদেশি একজন যোদ্ধার উদ্ধৃতি দিয়ে আরো জানায়, ভারত ১৯৭১ সালে আমাদের সমর্থন করেছে। এখন তারা আমাদের হত্যা করছে। একজন ভণ্ড বন্ধুর চেয়ে একজন প্রকাশ্য শত্রু অনেক ভালো। আমি মৃত্যুর পরোয়া করি না, জয়ী না হওয়া পর্যন্ত আমি আমার মাতৃভূমির জন্য যুদ্ধ চালিয়ে যাবে। পাল্টাক্রমণ হিসেবে ইন্ডিয়ান সাইবার আর্মি নামে একটি হ্যাকার গ্রুপ বাংলাদেশের ওয়েবসাইটগুলোর ওপর হামলা চালায়। এ গ্রুপের সঙ্গে আরো যারা যোগ দেয় তারা হলো ওয়েব ডিফেচার ইন্ডিয়া, স্ট্রিকার ইন্ডিয়া, সেম ইনিডিসমেল এবং এশাল ইন্ডিয়া। এই হ্যাকার গোষ্ঠীগুলো বাংলাদেশের ৭৫০টির মতো ওয়েবসাইট হ্যাক করেছে।
বাংলাদেশের অন্য একটি হ্যাকার গ্রুপ ‘3x1r-3’ বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলেছে—প্রিয় বাংলাদেশি, আমরা বাংলাদেশের সাইবার যোদ্ধা সীমান্তে হত্যা বন্ধে ভারতীয়দের সঙ্গে সরাসরি যুদ্ধ করছি। যতদিন পর্যন্ত সীমান্তে হত্যা বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে।
বাংলাদেশের পক্ষে এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশ সাইবার আর্মি, ব্ল্যাক হ্যাট হ্যাকারস, এক্সপায়ার সাইবার আর্মি এবং ‘3x1r-3’। বাংলাদেশি হ্যাকারদের যৌক্তিক দাবিগুলো হলো—ক. সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, খ. টিপাইমুখ বাঁধ দেয়া বন্ধ করতে হবে, গ. তিস্তার পানিচুক্তি মেনে নিতে হবে, ঘ. সাম্রাজ্যবাদী নীতি পরিহার করতে হবে।
এই পুরো বিষয়টিকে আমরা প্রথম বিশ্বসাইবার যুদ্ধ বলে আখ্যায়িত করতে পারি। কারণ এ যুদ্ধে এখন যোগ দিয়েছে পাকিস্তান, লিবিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডসহ এশিয়া ও আফ্রিকার বেশ কতোগুলো দেশ।
এ দেশের মানুষ সাইবার যোদ্ধাদের হাতে হাত মেলাচ্ছে। এই হাত মেলানোর কারণ সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ না হওয়া। অন্যদিকে বিএসএফ প্রধান ইউ কে বনশাল বলেছেন, সীমান্তে হত্যা বন্ধ হবে না। এই সীমান্ত হত্যা প্রসঙ্গে হিউম্যান রাইটস ওয়াটস ভারতীয় বিএসএফকে ‘ট্রিগার হ্যাপি’ ফোর্স হিসেবে আখ্যায়িত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশ-ভারত সীমান্তকে মৃত্যু প্রাচীর বলেছে। সুতরাং এই সাইবার যুদ্ধটি বন্ধ করা উচিত নয় লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

