আমরা সবাই জানি পানির অপর নাম জীবন। ছোটবেলা থেকেই কথাটা শুনে আসছি। কিন্তু, পানির অপর জীবন কেন, কিভাবে হয়েছে তা কেউ জানতে চাইনি কখনো। এটার একটা যৌক্তিক ব্যাখ্যা রয়েছে।

আমাদের দেহ একাধিক কোষের সমন্বয়ে গঠিত। কোষই হচ্ছে দেহের গঠন একক। আবার কোষের ভেতরেই আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় জৈবিক কার্যকলাপ সম্পন্ন হয়। অর্থাৎ দেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ।
কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো, জেলীর ন্যায় অর্ধতরল একধরনের পদার্থ আছে যাদেরকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কাজ সম্পন্ন করে থাকে। আর এজন্য প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়।
জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজমের ৭০%-৯০%-ই হচ্ছে পানি। এটাই পানির অপর নাম জীবন বলার অন্যতম প্রধান একটি কারন।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




