তিন বছর পূর্বের এই দিনটিতে এক অশুভ শক্তির
নির্মম বলি হয়ে শাহাদাত বরন করেন দেশের
সেনাবাহিনীর ৫৭জন চৌকস অফিসার ।তাদের রুহের
মাগফিরাত ও আত্নার সর্বোচ্চ
মর্যাদা কামনা করছি ।
এ নৃশংস হত্যাকান্ডের তৃতীয়
বছরে মিডিয়াতে আলোচনা সমালোচনা হবে,দেশের
মানুষ আফসোস
করবে,আমরা ফেসবুকে জ্বালাময়ী পোস্ট করব ।কিন্তু
যারা চলে গেছে তারা ফিরবে না ।বাবা মা সন্তান
হারিয়ে নির্বাক,প্রিয়তম
া স্ত্রী স্বামী হারিয়ে বিধবা,কলিজার টুকরা সন্তান
বাবা হারিয়ে এতিম ।দেশ তার সূর্যসন্তানদের
হারিয়ে অরক্ষিত ।
এ নৃশংস হত্যাকান্ডকে যারা বিদ্রোহ
বলে আমি তাদের বিরোধী দলে ।দেশবাসী সেদিন টের
পেয়েছিল এবং আজো পাচ্ছে স্বাধীনতার পক্ষের
শক্তি আর তাদের প্রভুরা কেমন শক্তিশালী ।
ভারতীয়,বাংলাদেশী মিডিয়া ও সরকারের বিতর্কিত
অনেক কর্মকান্ড আমরা দেখেছি সেদিন ।
দুর্ভাগা জাতি আমরা ।তিন বছরেও প্রকৃত রহস্য
আমাদের জানানো হয়নি ।অথচ কিছুদিন
পূর্বে সেনাবাহিনীতে অভ্যুত্থানের নাটক সাজানো হল
।সেনাবাহিনী সংবাদসম্মেলন করে বিরল রেকর্ড গড়ল
।দেশরক্ষাবাহিনী এখন নাটকের অভিনেতা ।জাতির
কতবড় সৌভাগ্য !!!
বিডিআরকে বিজিবি করা হলো ।কি উদ্দেশ্য
কি লাভে আমি সাধারন মানুষ বুঝি না ।
সীমান্তে বিএসএফ এর আগ্রাসনের বিরুদ্ধে নূন্যতম
প্রতিরোধ গড়ে তোলার খবর পাইনি ।তাহলে এ
বাহিনীর কাজ কি !!সীমান্তে অবস্থান
করে থাকা কি তাহলে শুধু আনুষ্ঠানিকতা !!
"বিএসএফ এর নির্মম নির্যাতনের দর্শকদের
বিজিবি বলা হয়"
এসরকারের আমলে এর সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি ।
কিন্তু সত্য সমাগত মিথ্যা দূরীভূত ।অবশ্যই মিথ্যার
ধ্বংস অনিবার্য ।এ দিনটিকে শোক দিবস করার
দাবি উঠেছে ।শোক দিবস ঘোষনা করা হোক
বা না হোক,জাতি মন থেকে স্বেচ্ছায় শোকাভিভূত
হবেই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




