সংসদ বা পার্লামেন্ট একটি দেশের নিউক্লিয়াস ।দেশের জনগনের সমস্যা তুলে ধরা ও তার সমাধানের উপায় বের করা এবং আইন প্রনয়ন করার এটি একটি মেশিন ।
দিন পাল্টাইছে ।সংসদ ঠিক আছে ।কিন্তু এর কার্যকলাপ ঠিক নাই ।
বর্তমানে সংসদের কাজ স্বাধীনতার ৪০বছর পর স্বাধীনতার ঘোষক ঠিক করা ।জিয়ার কবরে লাশ আছে নাকি নাই তা উদঘাটন করা ।খালেদা জিয়া কি কাপড় পড়লো আর হাছিনা কার কোলে উঠলো,তারেক রহমান কয় টাকা খাইছে আর জয় আমেরিকায় কয়বার মাতলামি করতে গিয়া ধরা খাইছে তার ফিরিস্তি দেয়া ।অপব্যবহার ত আছেই ।সংখ্যাগরিষ্ঠতার জোরে জনবিরোধী আইন পাশ হচ্ছেই ।
দেশ আর জনগনের কথা নাই ।দেশের নিউক্লিয়াস আজ নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থে পরিনত হয়েছে ।
এ সংসদ প্যারালাইজড অঙ্গের সাথে তুলনীয় যা কোন কাজে আসছে না ।থাকতে হবে-চালাতে হবে তাই আছে-চলছে ।
আওয়ামীলীগ-বিএনপি এরা সবাই একই পথের যাত্রী ।আওয়ামীলীগ আজ সরকারি দল হিসেবে যেমন ব্যর্থ ।বিএনপি তেমনি বিরোধীদল হিসেবে ব্যর্থ ।এদেশের এ রীতিতে সংস্কারের প্রয়োজন ।আমি মাইনাস টু ফর্মূলাতেও বিশ্বাসী ।জনকের কন্যার তরকারিও খাইছি ঘোষকের বউয়ের তরকারিও খাওয়া হইছে ।এসব তরকারি এখন অখাদ্যে পরিনত হয়েছে ।নতুন বাবুর্চি দরকার ।
কিন্তু আমার দেশে মাহাথির মোহাম্মদ আর আহমাদিনিজাদের মত বাবুর্চি ত খুঁজে পাই না ।বাবুর্চি যারাও আছে সবাই নৌকার পাল আর ধানের গোলার শিষ্যত্ব বরন করেছে ।
তাই বাঁচতে হল বিকল্প একটি রাস্তায় হাঁটার বিকল্প নাই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




