লেবু বেশি কচলাইলে তিতা হইয়া যায় ।
এশিয়া কাপ টুর্নামেন্টটা নিয়া ঠিক তাই হইতেছে ।ফাইনালের আগে দেখলাম একেকজন স্বাধীনতা যুদ্ধের সাথে খেলার সংযোগ স্থাপন কইরা গরম
বুলি ছাইড়া খুব প্রতিশোধ নিতেছে ।দুঃখজনকভাবে শেষ পর্যন্ত ফলাফল বাংলাদেশের অনুকূলে আসলো না ।কিন্তু বাংলাদেশের চরম ফাইটিংরূপ দেইখা তাদের প্রসংশা করতে কেউ কার্পন্য
করে নাই ।পাকিস্তানের খেলোয়াড়
এবং ফেসবুকে পাকিস্তানের ইউজাররা আমাদের খেলার
প্রসংশা করেছে ।প্রসংশা করলে কে না খুশি হয় !
আমরাও খুশি হয়েছি ।প্রত্যুত্তরে তাদের সাধুবাদ জানিয়েছি ।ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ।
কিন্তু না ।শেষ হয়নি ।কিছু উড়োবাক্য মার্কেটে ছড়ানো হলো ।কিছু ব্লগার তাদের ব্লগের
সদ্ব্যবহার করে পাকিস্তানিদের সাধুবাদ জানানোকে জামাতি কাজ বলে প্রচারনা করলো ।
৭১এর আবেগ দিয়ে নানাভাবে একে বিশেষায়িত করা হলো ।ফেসবুকের পেইজগুলো এটিকে লুফে নিয়ে আজ পর্যন্ত লেবু
কচলিয়েই চলেছে ।
একটা বিষয় স্পষ্ট,উঠতে বসতে খাইতে শুইতে প্রতি কথায় যারা দেশের স্বাধীনতা যুদ্ধের মত সেনসেটিভ বিষয় টেনে আনে তাদের উদ্দেশ্য মানুষের সেন্টিমেন্ট আদায় করা ।আর কিছু না ।নাহয় কোন বিবেক একটা ফাইনাল খেলার সাথে স্বাধীনতা যুদ্ধের তুলনা করতে পারে না ।
আলগা দেশপিরিতি দেখাইতে গিয়া যারা সব বিষয়ে স্বাধীনতা সংগ্রামকে টেনে আনে তারা প্রকৃতপক্ষে আমাদের গৌরবময় স্বাধীনতাকেই ছোট করছে ।
প্রসংশার প্রত্যুত্তরে সাধুবাধ জানানো এটা সাধারন সৌজন্যতা ।এর মধ্যে যারা কিন্তু খুঁজে পান তাদের মানসিকতা বিকৃত ।তাদের উদ্দেশ্যে বলতে চাই সৌজন্যতা জামায়াতের সম্পত্তি নয় ।এটা মানুষের বৈশিষ্ট্য ।আপনারা অমানুষ তাই আপনাদের সৌজন্যতা নাই এবং আপনারা সৌজন্যতা সহ্য করতে পারেন না ।
এসকল মানুষ থেকে সাবধান থাকবেন ।এদের পুঁজি আমাদের আবেগ ।এরা আমাদের আবেগকে ব্যবহার করে নিজেদের স্বার্থে ।নিজের আবেগকে অন্ধভাবে বিকিয়ে দিবেন না ।এদের যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




