স্বাধীনতা দিবসে স্বাধীনতা সংগ্রামে সকল শহীদের ত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরন করছি ।পাশাপাশি তাদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি ।
স্বাধীনতার মাঝে পরাধীনতার একটি রূপ আজো বিরাজমান,যা আমাদের প্রতিনিয়ত খোঁচা দিয়ে যায় ।স্বাধীনতার এই বর্ষপূর্তিতে আমি-আপনি হয়তো বাংলাদেশের কেন্দ্র ঢাকা অথবা বন্দরনগরী চট্টগ্রাম অথবা অন্যকোন শহরে বসে দিবসটি উদযাপন করছি,স্বাধীনতা অনুভব করছি,সেই অনুভূতি আবার ব্যক্ত করছি ।কিন্তু তাকিয়ে দেখুন সীমান্তবর্তী জেলাগুলোর দিকে !!বাংলাদেশের অংশ হয়েও সেগুলো ভিনদেশীদের আগ্রাসনের কবলে ।প্রতিনিয়ত সেখানকার মানুষ অন্যদেশের সৈন্যবাহিনীর হাতে নির্যাতনের ভয়ে থাকে এবং প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে ।কালকেও চারজন গুলিবিদ্ধ হয়েছে ।এর নামই স্বাধীনতা ।আপনি সে এলাকাগুলোতে যান !স্বাধীনতার ব্যাপারে তাদের কাছে জানতে চান ।দেখেন তারা কি বলে ।
আমাদের নদীগুলো হায়েনাদের নিয়ন্ত্রিত ।আমাদের যখন পানি দরকার তখন দেয় না ।যখন দরকার নাই তখন পানি দিয়ে বন্যার সৃষ্টি করে ।এই হলো স্বাধীনতা ।
সোনার বাংলাদেশ কথায় আছে ।বাস্তবে নাই ।অনেক আগে গ্রীসের শাসনকার্য যারা পরিচালনা করত তাদেরই কেবল নাগরিক বলা হতো এবং সকল সুযোগ সুবিধা তারাই ভোগ করতো ।আজ তা পাল্টেছে ।কিন্তু নাগরিক সুবিধাভোগী সেই এক বিশেষ শ্রেনী ।যে লাউ সেই কদু ।
আমাদের স্বাধীনতা আজো সর্বজনীন নয় ।যেদিন সর্বজনীন হবে সেদিন বুঝা যাবে বাংলাদেশ সোনার বাংলা হয়েছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




