বাংলানিউজ২৪ এর খবরের শিরোনাম "পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকায় শিবিরের মিছিল"
বাংলানিউজ কি বুঝাতে চায় তা জাতির কাছে বোধগম্য নয় ।শিবিরের মিছিলে কি কোনো নিষেধাজ্ঞা ছিলো যে শিবির মিছিল করায় পুলিশের চোখকে ফাঁকি দেওয়া হয়েছে !!বাংলানিউজ ধারাবাহিকভাবে সবসময় শিবিরকে নিয়ে হীন উদ্দেশ্যমূলক খবর প্রচার করে থাকে ।এদেশে একশ্রেনীর লোকের জীবিকা নির্বাহের অবলম্বন জামায়াত-শিবিরের রাজনীতি ।ওই বিশেষ শ্রেনীর লোকদের প্রতি আমাদের করুনা হয় ।
কাল ব্লগ ও ফেবুতে অনেককে দেখেছি যারা জামায়াত-শিবির প্রতিবাদ কর্মসূচী করছে না দেখে স্বভাবসুলভ নানা কথা বলেছেন ।বলেছেন জামায়াত ক্ষমতার রাজনীতি করে ইসলাম অবমাননায় তাদের কিছু আসে যায় না,তারা কি প্রতিবাদ করবে ।অথচ আজ সারাদেশের সকল মহানগর শহর জেলা থানায় শিবিরের বিক্ষোভ মিছিল হয়েছে ।মিছিলে পুলিশ হামলা করেছে,গ্রেফতারও করেছে ।কিন্তু গতকালকের কোন কলিজাওয়ালা সমালোচককে দেখলাম না এই বিশাল কর্মসূচীর জন্য শিবিরকে অভিনন্দন জানাতে কিংবা পুলিশের অসভ্য আচরনের নিন্দা জানাতে ।এতেই স্পষ্ট বুঝা যায় শিবিরকে নিয়ে অযথা কামড়াকামড়ি করার মত সাহসী(!) লোকের অভাব নাই কিন্তু প্রাপ্য মর্যাদাটুকু দেওয়ার মতো কলিজাওয়ালা লোকের অভাব আছে ।শিবির সবসময় ওইসব কাপুরুষ সমালোচকদের জবাব দিয়েছে মুখের কথায় নয় বরং কাজের মাধ্যমে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




