65 poisha/min rate-e call korun jekono number-e 10 second pulse-e! Shudhu matro Tk65 recharge korlei ei offer-ti paben 7 din-er jonno! Bistarito: 1212 (FREE).
-
-
এই মেসেজটি কিছুক্ষন আগে এয়ারটেল থেকে এসেছে ।অফারে বলা হচ্ছে ১০সেকেন্ড পালস দিবে ৭দিনের জন্য যদি ৬৫টাকা রিচার্জ করি ।অথচ বিটিআরসি নির্দেশ দিয়েছিলো কোনো শর্ত ছাড়াই ১০সেপ্টেম্বর থেকে সকল অপারেটরকে ১০সেকেন্ড পালস কার্যকর করতে হবে ।কিন্তু এয়ারটেলের এই অফার বিটিআরসির আদেশের সুস্পষ্ট লঙ্ঘন ।
আশ্চর্য হতে হয় যে দেশের অধীনে ব্যবসা করছে সেই দেশের সরকারী নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে তারা তোয়াক্কা করে না ।বিভিন্ন সময়ে এই কোম্পানীগুলোর বেপরোয়া-ঔদ্ধ্যত আচরন আমরা লক্ষ করেছি ।আর আমাদের গ্রাহকদের প্রতিনিয়ত কিভাবে ঠগাচ্ছে-হয়রানি করছে তার অভিজ্ঞতা আমার আপনার সকলের আছে ।
সাম্প্রতিককালে ব্লগ সামাজিক আন্দোলনের একটি ফলপ্রসু প্ল্যাটফরম ।এখানে অনেক গুনী-দায়িত্বশীল-উদ্যোগীজনের আনাগোনা আছে ।বিদেশী বেনিয়াদের এই ডাকাতি জোচ্চুরির ব্যাপারে আপনাদের সকলের প্রতিবাদী পদক্ষেপ আশা করছি ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




