একজন মানবতাবাদী হিসেবে আমি লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলছি। নারী-পুরুষের চাই সম অধিকার...
* নারীর বিয়ের ন্যূনতম বয়স ১৮ কন্তু পুরুষের ২১! এ কেমন বৈষম্য!
* পুরুষকেও সন্তান জন্মদানের সুযোগ দিতে হবে, কেবল নারীঈ এ কষ্ট ভোগ করবে তা হয় না।
* হয় নারীর মাতৃকালীন সুবিধা বাতিল করতে হবে নয়তো পুরুষের পিতৃকালীন সুবিধা সংযোজন করতে হবে।
* সম্পত্তিতে নারী-পুরুষের সম অধিকার চাই, বিয়ের সময় নারীকে দেনমোহর দেয়ার নারীবাদী প্রথার বাতিল চাই।
* বাস-ট্রেনে নারী-পুরুষ ভেদে সিট ভাগ করা থাকবে না। যে পারবে সে বসবে অন্যথায় বসবে না।
* জাতীয় সংসদে কোন নারী কোটা থাকবে না। নারীরা নিজেদের জোড়েই নির্বাচনে জিতে সংসদে যাবে, অযোগ্যের মত পরগাছা হয়ে না।
* সকল পরীক্ষা সহ সবখানে নারী কোটা কিংবা নারীর অতিরিক্ত সুবিধাপ্রদান মুছে ফেলতে হবে।
* চিয়ার লিডারে মেয়ের পাশাপাশি ছেলে চাই।
* ধর্ষনের অভিযোগ কেবল পুরুষের বিরুদ্ধেই করা যায়, নারীর বিরুদ্ধেও ধর্ষনের অভিযোগ আনা যাবে এমন আইন প্রনয়ন করতে হবে।
* নারী ও পুরুষের স্তনের আকৃতি সমান হতে হবে, দরকার হলে জেন্টিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্য নিতে হবে।
* নারী ও পুরুষের যৌনাঙ্গ একই প্রকৃতির হতে হবে। লিঙ্গভেদে যৌনাঙ্গের বৈষম্য লিঙ্গবৈষম্যের প্রতীক।
* ইভ টিজিং এর সাথে এডাম টিজিং-ও আইনের আওয়তায় আনতে হবে।
* নারী অধিকার আইনের মত পুরুষ অধিকার আইন আনতে হবে।
প্রিয় পাঠক, আপনি হয়ত এতক্ষন আমার এই কথাগুলোকে কৌতুক ভেবে আমার সেন্স অব হিউমারের প্রশংসা করছেন। কিন্তু আমি কিন্তু আসলেই সিরিয়াস। উপরের একটি পয়েন্টও কি মিথ্যা? একটিতেও কি নারীকে অতিরিক্ত সুবিধা কিংবা পুরুষকে অতিরিক্ত সুবিধা দিতে বলা হয়েছে? সবখানেই, সব সময় লিঙ্গ সমতা করা হয়েছে। কিন্তু এরপরও আপনি হাসছেন। এর কারন “লৈঙ্গিকসমতা” শব্দটিই হাস্যকর। নারী ও পুরুষ সম্পূর্ন বিপরীত সৃষ্টি যার মধ্যে মিল কেবল একটিই- দুজনই মানুষ। কাজেই সম্পূর্ন বিপরীত প্রকৃতির দুইটি জীবের মাঝে আক্ষরিক সমতায়ন বড়লোক বাপের বখে যাওয়া সন্তানের খামখেয়ালী বৈ অন্য কিছুই নয়। একজন নারীকে নারীর মত আর পুরুষকে পুরুষের মত থাকতে দেয়াটাই প্রকৃষ্ট সমতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




