এখন বাজে রাত ১১টা ৫৫ মিনিট। আমার বাসার পাশেই ওয়াজ মাহফিল চলছে। সন্ধ্যা থেকেই এক নাগাড়ে চলছে এত রাত পর্যন্ত। অনেক রাত পর্যন্ত চলবে মনে হচ্ছে। প্রচন্ড জোরে মাইক দিয়ে ওয়াজ করা কি ইসলাম সম্মত? আমি শিওর যারা আজকে এতক্ষণ ওয়াজ শুনল তারা অনেকেই কালকে সকালে ফজরের নামায পড়বে না। কিন্তু কিছুই বলার নাই। আসলে অনেক কিছুই বলার আছে কিন্তু সাহস নাই, যদি ধর্মের অবমাননা হয়! গতকালকে ছিল স্বাধীনতা দিবস। সারাদিন মাইক দিয়ে জোরে জোরে দেশাত্ববোধক গান বাজানো হয়েছে, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়েছে, নেতারা বক্তৃতা দিয়েছেন। রাত বাড়লে একই জায়গাতে সাংস্কৃতিক অনুষ্টানের নামে বাজানো হল একের পর এক হিন্দী গান! এটাই আমাদের স্বাধীনতা! এরা কি আদৌ স্বাধীনতা মানে বুঝে? তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে হয়ে যাবে স্বাধীনতার অবমাননা! বাচ্চাদের এসএসসি পরীক্ষা চলছে। এমনিতেই হরতালের কারণে পুরা সপ্তাহ পরীক্ষা না হয়ে শুধু শুক্র আর শনিবার পরীক্ষা হচ্ছে, তার উপর সারাদিন এত শব্দ দূষণ। মানুষ যে একটু পড়াশোনা করবে, শান্তিতে কাজ করবে সেই উপায় নাই। কারো বাসায় অসুস্থ মানুষ থাকতে পারে। শব্দ দূষণের কারণে যে স্বাস্থ্যের কত ক্ষতি হয়ে থাকে তা আমরা কেউ বুঝি না। বিষ খেলে তাৎক্ষনিক ফল পাওয়া যায় কিন্তু শব্দ দূষণের যে বিষ অল্প অল্প করে আমাদের শ্রবণ ক্ষমতা, কর্ম ক্ষমতা ধ্বংস করা থেকে শুরু করে হাই ব্লাড প্রেসার, হৃদরোগ, ডিপ্রেশন তৈরি করে যাচ্ছে সে দিকে কারো খেয়াল নাই। আজকে অমুকের জন্মদিন, কালকে তমুকের মৃত্যু বার্ষিকী, পরশু অমুক দিবস! এভাবে দিনের পর দিন মাইক দিয়ে শব্দ দূষণ চলছে। যারা এসব আয়োজন করে দেখা যায় অনেকেই শুধু রাজনীতি করে, তাদের কোন কাজ-কাম নাই। এসব অনুষ্ঠান আয়োজন করার মাধ্যমে এসব আজাইরা মানুষের কিছু উপার্জন হয়। এমনভাবে এসব চলছে যে কিছু বলার উপায় নাই। সবার অনুভূতি আর চেতনার দণ্ড সব সময় দাঁড়ায় থাকে। কিছু বলতে গেলে কখন কার দণ্ডে আঘাত লাগবে কে জানে! শুধু আল্লাহর কাছে দোয়া করি, "এদের জ্ঞান দাও প্রভূ, এদের ক্ষমা কর।"
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।