somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইস টু ফেস: ফেইসবুক লাইট ( ফেইসবুকের নতুন সংস্করণ )

০৯ ই আগস্ট, ২০১১ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বন্ধুত্ব ও ভালোবাসার খোঁজ নিতে ফেরারি অনলাইনে ঘুরে বেড়ায় সমকালের আধুনিক ইন্টারনেট ব্যবহারকারী তরুণ-তরুণীরা। কিভাবে নিজেকে উপস্থাপন ও ডিসকার্সের মাধ্যমে একজন মানুষের সাথে বন্ধুত্ব করা যায় এবং সেই সাথে কিভাবে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করা যায়,
তার পেছনে ছুটছে প্রযুক্তির হাত ধরে। কালের ধারাবাহিকতায় ইন্টারনেট সেই সুযোগটিকে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে। যেখানে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে খুঁজে নেয়া যায় আমাদের চিন্তা-চেতনায় বিশ্বাসী ও নিজস্ব চাহিদানুযায়ী পছন্দের মানুষটিকে বন্ধুত্বের মধ্য দিয়ে। যেখানে পাওয়া যায় যোগাযোগ বিচ্ছিন্ন অনেক পুরনো হারিয়ে যাওয়া বন্ধু বা পরিচিতজনদের, যারা অনলাইনে বা ফেসবুকে উপস্থিত থাকেন। আর তাই আমরা ঝুঁকে পড়ছি ইন্টানেটের বিভিন্ন সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটের প্রতি এবং সেই সব সাইটগুলোতে তুলে ধরছি আমাদের ইমেজ, পারফরমেন্সসহ ব্যক্তিগত নানান তথ্য। যার ভেতর দিয়ে প্রযুক্তির এই বিশ্বে সামাজিক নেটওয়ার্ক ভিত্তিক যোগাযোগের মাধ্যমে সৃষ্টি হয় বন্ধত্ব ও ভালোবাসার সম্পর্ক। আর এ মাধ্যমটির অন্যতম সেই জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুক। যা আমাদের দেশেও খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এ সাইটটিকে ব্যবহার করছে বেশি। ঘণ্টার পর ঘন্টা বসে বসে তারা বন্ধুদের খুঁজতে ব্যস্ত থাকে এসব ওয়েবসাইটগুলোতে। ফলে আদান প্রদান করতে থাকে বিভিন্ন মতামত, ছবি ও ফোন নাম্বার। যা সরাসরি ওয়ালে চলে যায় এবং উপস্থাপিত হয় উন্মুক্তভাবে। যেখানে থাকে না কোন নিরাপত্তা। ইচ্ছে করলেই যে কেউ আপনার ছবিটি বা ফোন নাম্বার কপি করে বিভিন্নভাবে ব্যবহার করতে পারে এবং আপনার সম্পর্কে ও ফ্রেন্ডলিস্টের বন্ধুদের সম্পর্কে জানতে পারে নানান ব্যক্তিগত তথ্য। দেখা যাচ্ছে, আপনি আপনার বন্ধুদের সাথে একটি বিষয়ে ডিসকাস করছেন সেই ডিসকার্সের মাধ্যমে অনেক তথ্য ও ইমেইল ঠিকানা উঠে আসে আর হ্যাকাররা সেই তথ্যটিই কাজে লাগিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে ফেসবুক ও নেটব্যবহারকারী গ্রাহকদের সাথে। যার ফলে দেখা যায়, অনাকাক্সিক্ষত অনেক ইনভাইট ম্যাসেজ আপনার ইনবক্সে এসে হাজির হয়, ফ্রেন্ড রিকুইস্ট, গ্র“প জয়েন, সাহায্য, স্কলারশিপ, লটারি, গ্রীনকার্ড ইত্যাদি ইনভাইট Ñ যা একজন উৎসাহী নেট গ্রাহক এলাও বা কানফার্ম করে ফেলে একটা ক্লিকেই, যা হ্যাকারদের জন্য বড় পাওয়া। এ সমস্ত ইনভাইটের মাধ্যমে তথ্য সংগ্রহ ও তাদের স্বীকৃতিদাতার সংখ্যা বাড়িয়ে বড় ধরনের সাইবার ক্রাইম করে থাকে তারা পুরো পৃথিবীজুড়ে।

বর্তমান যুগ কম্পিউটারের যুগ, পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে হলে অবশ্যই প্রয়োজন ইন্টারনেট ও ওয়েবসাইটে প্রবেশ করা। কিন্তু প্রয়োজন আমাদের সতর্ক হওয়া। প্রয়োজন নেট ও ওয়েবসাইট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা। আর সেদিকেই ছুটছে এখনকার তরুণ-তরুণীরা। যেখানে থেমে থাকছে না সামাজিক নেটওয়ার্কিং মূলক ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা। টিন-এজ থেকে শুরু করে সববয়সী মানুষের মধ্যে এসমস্ত সাইটগুলোর প্রতি আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এ সাইটগুলো ব্যবহারের ক্ষেত্রে আমরা কতটুকু সচেতনতা অবলম্বন করছি সেদিকে দৃষ্টি রাখা অবশ্যই প্রয়োজন।

সাম্প্রতিক একটি পরিসংখ্যানে দেখা যায়, বর্তমানে বিশ্বে প্রতিদিন ২৫ কোটির বেশি মানুষ ফেইসবুকে প্রবেশ করে। যোগাযোগের ওয়েবসাইট ফেইসবুক জনপ্রিয়তায় প্রতিদ্বন্দ¡ী অন্যসব ওয়েবসাইটকে ছাড়িয়ে যাচ্ছে ক্রমাগত। এ সাইটটি যেভাবে কম্পিউটার ব্যবহারকারীকে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসিয়ে রাখে তেমনটি আর কেউ পারে না। টুইটার, মাইস্পেসসহ অন্যান্য সামাজিক টেনওয়ার্কিং সাইটও কোনোভাবেই ফেইসবুককে ছাড়িয়ে যেতে পারছে না। তাই এ সুযোগটাকে কাজে লাগিয়ে সাইবার অপরাধী হ্যাকাররা ফেইসবুক ও মাইস্পেসসহ সামাজিক নেটওয়ার্কিংয়ের বিভিন্ন ওয়েবসাইটগুলোতে ক্রমাগত হামলা চালাচ্ছে এবং বিভিন্নভাবে প্রতারিত করে ইনকাম করছে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার। এসব ওয়েবসাইট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ছবি ইত্যাদি চুরি ও পাচার করার পাশাপাশি নষ্টও করে ফেলছে প্রয়োজনীয় ডকুমেন্ট ও ওয়েবসিস্টেমগুলো। ফেসবুক সম্পর্কে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও বলেন যে, ছাত্র-ছাত্রী তরুণ-তরুণীরা যেন ফেসবুকে সঠিক তথ্যটি না দেয়। বিশেজ্ঞদের মতে, সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে গ্রাহকেরা নাম, জন্ম তারিখ, ঠিকানা, চাকরির বিস্তারিত তথ্য, ই-মেইল ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে থাকে। এসব তথ্য ও নাম্বারের ওপর হ্যাকার বা সাইবার অপরাধীদের বিশেষ নজর থাকে সবসময়। তারা এগুলো অন্য সব ওয়েবসাইটে পাচার করে নেটইউজারদের বিভিন্ন বিব্রতকর অবস্থায় ফেলে দেয় এবং ইনকাম করে লক্ষ লক্ষ ডলার। হ্যাকাররা ‘কুবফেইস’ নামে একটি ভাইরাসও ইতিমধ্যে এসব ওয়েবসাইটে ছেড়েছে। গত বছর থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে ফেইসবুক ও টুইটারের হাজার হাজার গ্রাহক। এই ভাইরাস খুব মারাÍক আকারে ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত ভাইরাসটির চার হাজার ধরণ শনাক্ত করা হয়েছে। ভাইরাসটি সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোর গ্রাহকদের অ্যাকাউন্ট ছিনতাই করে এবং তাদের এমন সব বার্তা পাঠাতে থাকে যে, যাতে তারা ব্যাংকের তথ্য ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি করার প্রত্যয়ে ম্যালওয়্যার ব্যবহারের মাধ্যমে সাইটগুলোতে প্রবেশ করে। তাদের বার্তায় পাঠানো হয়, আপনার ফ্ল্যাশ প্লেয়ারটি পুরোনো হয়ে গেছে। অবিলম্বে যেন একটি নতুন সংস্করণ ডাউনলোড করে। কিন্তু এই নতুন সংস্করণটিই আসলে একটি ভাইরাস। এ সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন সামাজিক ওয়েবসাইটের ব্যবহারকারী গ্রাহকদের।

ফেইসবুক গ্রাহকের সুবিধার্থে বিশ্বের সামাজিক নেওয়ার্কিং সাইট সম্প্রতি তাদের সার্চ ইঞ্জিন ও ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ফেইসবুক নতুন রূপে আবির্ভূত করতে যাচ্ছে। আর এটাই অন্য ওয়েবসাইটগুলোর ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যখন কোনো সাইটে বহু সংখ্যক মানুষ ঘন্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়, তাহলে বুঝতে হবে সাইটটি অস্বাভাবিক জনপ্রিয়তা লাভ করেছে। এ কারণে অন্য সাইটগুলোও হমকির মুখে পড়ছে। এমনকি বন্ধও হয়ে যেতে পারে। ইয়াহু, গুগলের মতো জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোও হুমকির মুখে পড়ছে রীতিমত। এছাড়াও যুগের সাথে তাল মিলিয়ে ফেইসবুক সম্প্রতি মোবাইল ও দুর্বল ইন্টারনেট গতিতে ব্যবহাকারীদের জন্য চালু করেছে ফেইসবুকের নতুন সংস্করণ ফেইবুক লাইট। নতুন এই সংস্করণ বর্তমানে ভারতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এবং অচিরেই সংস্করণটি চীন ও রাশিয়ায় ব্যবহারকারীদের জন্যও চালু করা হচ্ছে। নতুন এ সংস্করণটি দ্রুত, সহজে ব্যবহারোপযোগী এবং খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার করা যাবে। ফেইসবুকের মতোই সংস্করণটির মাধ্যমে বন্ধুত্ব করা, বন্ধুদের ওয়ালে লেখা, ছবি আপলোড, স্ট্যাটাস আপডেটসহ সব ধরনের কাজ করা যাবে। ফেইসবুক লাইট সংস্করণটি নতুন গ্রাহকদের লক্ষ করে তৈরি করা, যারা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে দ্রুতগতির সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য। বর্তমানে ফেইসবুকের সদস্য সংখ্যা প্রায় ২৫০ মিলিয়ন, যার মধ্যে ৭২ শতাংশ ব্যবহাকারী ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশের, যেখানে দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ রয়েছে। বাকি ব্যবহাকারীরা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার সুবিধা না থাকায় ফেইসবুক ব্যবহারের সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেসব ব্যবহারকারীর জন্য নতুন এই সংস্করণ তৈরি হয়েছে। বর্তমান সময়ে উন্নয়নশীল দেশগুলোতে উচ্চগতির ইন্টারনেট সুবিধা তেমন উন্নত নয় এবং সেসব দেশে মোবাইল ফোনে ই্টারনেট ব্যবহারের বেশ জনপ্রিয় রয়েছে। যেহেতু মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেশি সেই লক্ষ্যকে সামনে রেখে ফেইসবুকের নতুন সংস্করণটি মোবাইল ফোনের উপযোগী করে তৈরি করা হয়েছে, যেখানে খুব সহজে ফেইসবুক ব্যবহার করা সম্ভব। দ্রুত লোডিং পদ্ধতি এবং ব্যবহারের ক্ষেত্রে সম্পর্ণ সুবিধা পাবেন গ্রাহকেরা। মোবাইল ফোনের ফেইসবুক লাইট ব্যবহাকারীদের জন্য রিয়েল টাইম নামের একটি সার্চ ইঞ্জিনও যোগ করা হয়েছে।



এখানে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×