somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বব্যাপী সাড়া জাগানো সবুজ চোখের সেই আফগান মেয়ে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিপন্নতা, অসহায়ত্ব, উদ্বেগ—কী ছিল না ওই চোখ দুটিতে। জ্বলজ্বলে সবুজ চোখে যেন সারা দুনিয়ার মানুষের চোখে চোখ রেখে কথা বলছিল ওই কিশোরী। আলোকচিত্রী স্টিভ ম্যাককারির তোলা ওই আফগান কিশোরীর ছবি ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদ হয় ১৯৮৫ সালে। সাময়িকীটির সবচেয়ে আলোচিত প্রচ্ছদ তো বটেই, দুনিয়ার আলোকচিত্রের ইতিহাসেও অমর হয়ে যায় ছবিটি। কিন্তু শরণার্থী শিবিরে থাকা শরবত গুলা নামের ১২ বছরের সেই কিশোরীর ভাগ্যে কী ঘটেছিল? গণমাধ্যমের প্রতিবেদন বলছে, নাম-পরিচয় পাল্টে এখন পাকিস্তানে বসবাস করছেন তিন কন্যার জননী শরবত গুলা। খবর এএফপির।

১৯৮৫ সালে রাশিয়ার সামরিক দখলদারির বিরুদ্ধে আফগান মুজাহিদদের লড়াইয়ের সময় দেশটির এক শরণার্থী শিবিরে শরবত গুলা নামের ওই কিশোরীর ছবি তুলেছিলেন স্টিভ ম্যাককারি। ‘সবুজ চোখের আফগান মেয়ে’ হিসেবে দুনিয়ার মানুষের মুখে মুখে ফিরতে থাকে শরবত গুলার ছবির কথা। ছবিটির বিপুল খ্যাতির পর থেকেই ওই কিশোরীকে খুঁজে বেড়াচ্ছিলেন ম্যাককারি। শরবত গুলাকে আবার খুঁজে পেতে ১৭ বছর লেগেছিল তাঁর। ২০০২ সালে আফগানিস্তানের এক প্রত্যন্ত গ্রামে পাওয়া যায় তাঁকে। শরবত গুলা তত দিনে এক বেকারিশ্রমিককে বিয়ে করেছেন। তিন মেয়ে আর স্বামীকে নিয়ে ওই গ্রামেই থাকতেন তিনি।

কিন্তু রুশদের সঙ্গে যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান মুজাহিদিনদের লড়াই শেষ হয়েছে আরও আগেই। ২০০১ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর তত দিনে আফগানিস্তানে শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে তালেবানের লড়াই। আগের যুদ্ধের সময় কিশোরী শরবত গুলা আশ্রয় নিয়েছিল এক শরণার্থী শিবিরে। এবার কি শরবত গুলা পাড়ি জমান প্রতিবেশী পাকিস্তানে?

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৪ সালে পেশোয়ারে ‘শরবত বিবি’ নাম নিয়ে পাকিস্তানি নাগরিকত্বের পরিচয়পত্রের জন্য আবেদন করা নারীই হয়তো ‘সবুজ চোখের আফগান কিশোরী’ শরবত গুলা। পাকিস্তানের ন্যাশনাল ডেটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটির মুখপাত্র ফাইক আলী চাচার বলেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘শরবত বিবি’র পরিচয়পত্র জালের ঘটনাটি খতিয়ে দেখছে। তিনি বলেন, ‘শরবত বিবির ঘটনাটি হয়তো এমন বহু পরিচয়পত্র জালের একটি। গত ১২ বছরে প্রায় ২৩ হাজার আফগান শরণার্থীর এমন পরিচয়পত্র জালের ঘটনা ধরা পড়েছে এবং রহিত করা হয়েছে।’

পাকিস্তানি পরিচয়পত্রের জন্য আবেদনে ‘শরবত বিবি’ লিখেছেন তাঁর জন্ম ১৯৬৯ সালে পেশোয়ারে। কিন্তু আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া ছবিতেও জ্বলজ্বলে সবুজ চোখের সঙ্গে খোদাই করা মুখের আফগান কিশোরীর হুবহু মিল পাওয়া যায়। এএফপির এক প্রতিবেদক পরিচয়পত্রের আবেদনে লেখা ঠিকানায় গিয়ে খোঁজ করে জানতে পারেন, অনেক দিন ধরে স্বামীকে নিয়ে সেখানে বসবাস করলেও মাস খানেক আগেই এলাকাটি ছেড়ে যান শরবত বিবি।

পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, শরবত বিবি এবং রউফ খান ও ওয়ালি খান নামে তাঁর দুই ছেলেকে একই দিনে পরিচয়পত্র দেওয়া হয়েছিল। আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া ওই তিনজনের সব কাগজপত্রই জাল বলে ধরা পড়েছে। তিনি আরও বলেন, সম্ভবত ওই দুই ছেলেও আসলে তাঁর সন্তান নন।

সূত্রঃ প্রথম আলো
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×