somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবিশের আগমন

১৭ ই জুন, ২০১৫ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- তাশমীদ! কোথায় যাচ্ছ?
- জী চাচা ! এক বন্ধুর বাসায় যাচ্ছি।
- সন্ধার সময় বাসায় থাকবে! রাতে একটা বড় মিটিং হবে মুহিত সাহেব আসবেন।
- কোন মুহিত চাচা?
- কোন মুহিত মানে ? আবুল মাল আবদুল মুহিত! অর্থমন্ত্রী।
- চাচা ! আপনিতো জানেন আমি রাজনৈতিক ব্যক্তিদের এড়িয়ে চলি। কি জানি কখন কোন কথা মনে পড়ে গেলে উনার সামনে কখন কোন বেয়াদবি করে ফেলি। পড়ে আপনিই লজ্জায় পড়বেন। সেক্ষেত্রে আমার না থাকাই ভালো।

- বেয়াদব কোথাকার! আমার বাসায় থাকিস! আবার আমার উপর কথা বলিস! বাসার এত বড় মেহমান আসবে কখন কি প্রয়োজন হবে। বাসার কোন বড় ছেলে নেই তুই ছাড়া তাই তোকে থাকতে বলেছি। আর নীতিকথা ফুটাস? এই দেশে কে কত বড় সৎ তা দেখা আছে! উনাদের মত মন্ত্রি এম্পিদের ধরে বিজনেস চালাতে হয়।

- চাচা! আপনার সাথে একমত হতে পারলাম না।

- চুপ কর হারামজাদা! আর একটা মুখের উপর কথা নয়। আমার বাসায় থাকলে আমার কথামত চলতে হবে! যদি না পারিস তাহলে তোর বাপকে ফোন করে জানিয়ে দিচ্ছি তোর ব্যবস্থা যেন অন্য কোথাও করে।

মাথা নিচু করে বাসা হতে বেরিয়ে এসেছি। বন্ধুদের সাথে বসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছি আর ভাবছি সন্ধার সময় বাড়ি যাব কিনা! বন্ধুর জন্মদিন আজ। রাতে বার্থডে সেলিব্রেট করা হবে। এদিকে মুহিত সাহেব রাতে বাসায় থাকবেন। তাঁর আপ্যায়নের কোন কমতি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বাসার বড় ছেলে হিসেবে আমার থাকতেই হবে।

চায়ের দোকানে বন্ধুরাসহ বসে আছি । হঠাত এক ক্রেতা সিগারেট কিনতে এসে বেশ ঝগড়া পাকিয়ে ফেলেছে দোকানদার মামার সাথে। উনি বেনশন এক জায়গা হতে ১১ টাকা করে কিনে। এখানে ১২ টাকা কেন ? এই নিয়ে ঝগড়া। শেষে ঝগড়া মিটমাট হলো কিন্তু উনি জঘন্য ভাষা মুহিত সাহবেকে গালিগালাজ করছিলেন। আর বলছিলেন, যদি তাকে এই মুহুর্তে সামনে পেত তাহলে নাকি তাঁর পশ্চাৎদশে বেনশনের ছ্যাকা দিয়ে দিতেন।

আমি এই কথা শোনার সাথে সাথে লোকটার হাত ধরে বলে উঠলাম,
"দাদা আমার বাসায় চলুন! ব্যাটা টাকলা মুহিত আমার বাসায় আজ সন্ধায় আসবেন। আপনি ইচ্ছামত তাঁর ওখানে ছ্যাকা দিতে পারবেন"।

লোকটার মুখ ভয়ে চুপসে গেলো। আমার কথার উত্তর না দিয়েই স্থান ত্যাগ করলো। আমি কি ভুল কিছু বললাম। :/

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৩:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×