somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিধ্বস্ত গণতন্ত্র ও কিছু প্রশ্ন?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বেশ কিছু দিন যাবত বাংলাদেশে এখন ঘটা করে উন্নয়নের কথা বলা হচ্ছে৷ কিন্তু এ উন্নয়ন কার টাকায় ও কার জন্য? যাদের জন্য এ উন্নয়ন ও যারা এ টাকার মালিক তারা কী বলছে? সরকারের কাজটা কী? তারা কি কেবলই এ অর্থের পাহারাদার নয়? নৈতিকতা, উন্নয়ন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র কি পরস্পর পরস্পরের সাথে সম্পর্কিত নয়? এই গণতন্ত্রের জন্যই সংঘটিত হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ। এই গণতন্ত্রের জন্যই সংঘটিত হয়েছিল নব্বইয়ের গণঅভ্যুত্থান, এই গণতন্ত্র রক্ষার জন্যই বিএনপি কর্তৃক একদলীয় নির্বাচন বাতিল করা হয়েছিল। গণতন্ত্রের জন্যই জীবন দিয়েছে ৩০ লাখ শহীদ, ধর্ষিতা হয়েছে দু’ লাখ নারী৷ এই গণতন্ত্রের জন্যই জীবন দিয়েছে শহীদ তিতাস, ডাঃ মিলন, ফিরোজ, জাহাঙ্গীর, রাসেল ও নূর হোসেনসহ আরো অসংখ্য মানুষ।


সুতরাং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের মূল শেকড় কিন্তু গণতন্ত্র। শেকড়ে জল না ঢেলে গাছের ডালে জল ঢাললে কি কোন গাছের উপকার হয়? একজন সরকার দলীয় এমপিকে যখন বলতে শোনা যায় আমাদের খাবে আর ভোট দেবে অন্যকে, তা হয় না। আরেকজনকে বলতে শোনা যায়, সকলেই নৌকায় ভোট দেবেন ও তা প্রকাশ্যে দেবেন। অনেক ভোটকেন্দ্রেই প্রকাশ্যে ভোট দানের অপসংস্কৃতি গড়ে উঠেছে। বিপক্ষ প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা বাতিলের ফন্দিফিকিরের অপসংস্কৃতিও গড়ে উঠেছে। গড়ে উঠেছে কেন্দ্র দখল করে একের ভোট অন্যে দেয়ার অপসংস্কৃতি। গড়ে উঠেছে জবরদস্তি ও ক্ষমতা প্রদর্শনের অপসংস্কৃতি। গড়ে উঠছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারকাজে বাধাদানের অপসংস্কৃতি। গড়ে উঠেছে ক্ষমতার কাছে মানুষের নতি স্বীকারের অপসংস্কৃতি। ভোট শুরু হলে মানুষকে বলতে শোনা যায় পাশতো সরকার দলই করবে।

মনে রাখতে হবে উন্নয়নের স্তুতি করা হবে আর গণতন্ত্রের চরিত্র নষ্ট করা হবে তা নিশ্চয়ই কারও কাম্য নয়৷ মুক্তিযুদ্ধের চেতনাও কিন্তু জেগেছিল গণতন্ত্র রক্ষার জন্যই৷দেশের বর্তমান ভোটের এই চিত্রে বার বার প্রশ্ন জাগে এমন গণতন্ত্র কি আমরা চেয়েছিলাম?

সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৬
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×