somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দিলারা জাহান ব্লগ
একজন মানুষ যদি জানতো তার মৃত্যুর পর কত দ্রুত সবাই তাকে ভুলে যাবে, কারো সন্তুষ্টি অর্জন, দৃষ্টি আকর্ষন কিংবা নৈকট্য অর্জনে সে এভাবে উঠে পড়ে লাগতো না।

নারী মানে একটি জরায়ু নয়

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাবু কদিন ধরে বেশ উদাসীন। তার মনে হচ্ছে ৩৮ বছর বয়সে জীবনটা অর্থহীন হয়ে গেল। ৭/৮ মাস ধরে রাবুর পিরিয়ডের সময় প্রচন্ড পেটে পেইন সাথে প্রচুর ব্লিডিং হয় ।রক্তশূন্যতার কারণে এর মাঝে শরীরের ব্লাড দিতে হয়েছে গতমাসে। পিরিয়ডের সময়ের গড়মিল দেখে গাইনি ডাক্তারের শরাপন্ন হলে রাবু জানতে পারে তার জরায়ুতে টিউমার। আর সার্জারি ছাড়া গত্যন্তর নাই। ১২ বছরের সংসার জীবনে এক ছেলে আর স্বামী নিয়ে ভালোই ছিল সব। কিন্তু এ সার্জারির পর দাম্পত্য জীবনে কোন ঝড় নেমে আসবে তা নিয়ে শংকিত রাবু। জরায়ু না থাকলে একটা নারী নারীত্ব বলে কিছু থাকে না এটা সে শুনে আসছে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের কাছে। তাই সে ভাবছে কথাটা গোপন রেখে জীবন পার করবে। কিন্তু ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব টিউমার রিমুভ করতে হবে। আর আজকাল এ হিসরেক্টমি সার্জারিতে ভয়ের কিছু নেই।

কিন্তু সন্তান জন্ম দেয়ার ক্ষমতা হারানোর পাশাপাশি সহবাসে সমস্যা হয় এ ধারণা থেকে রাবুর মত অনেক মেয়েই জরায়ুর সমস্যাকে আড়াল করে ক্যান্সারের শিকার হয় প্রতিনিয়ত। সাম্প্রতিককালের এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর প্রায় সাড়ে ছয় হাজার নারী মারা যায় জরায়ুর ক্যান্সারের কারণে। সামাজিক পারিবারিক কুসংস্কার আর অজ্ঞতা এর জন্য বিশেষভাবে দায়ী।

রাবুর মত শিক্ষিত মেয়ে নিজের জীবনকে যেখানে শুধুমাত্র জরায়ু থাকা না থাকা দিয়ে বিচার করে; সেখানে স্বল্প শিক্ষিত বা অক্ষরজ্ঞানহীন নারীদের পক্ষে খুব সহজ নয় এ ট্যাবু ভাংগা। জরায়ু শরীরের অন্য অর্গানামের মত একটি অর্গানাম। সমস্যার কারণে জরায়ু কেটে ফেলে দিলে সন্তান ধারন সম্ভব হয় না সত্যি। কিন্তু এতে করে নারী যৌন ক্ষমতা হারায় তা সম্পূর্ণ ভুল।

তবুও নারীরা জরায়ু বাদ দেয়ার বিষয়টি আড়াল করে। হীনমন্যতায় ভোগে মানসিক সংকট সৃষ্টি করে। জরায়ু বাদ দিলে জীবন অর্থহীন হয়ে যায় না -এটা সাহস করে বলতে হবে জরায়ু বাদ দেয়া নারীকে নিজের জীবন যাত্রা দিয়ে। কারণ নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যকে সচেতন করতে পারলে বিনা চিকিৎসায় বা ক্যান্সারের ভয়াবহতা থেকে রক্ষা পাবে অন্য একজন নারী।


জরায়ু বাদ দেয়া নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করার সে সাহস দেখিয়েছিল সামাজিক মাধ্যমে প্রখ্যাত সেতার বাদক রবি শংকরের কন্যা আনুস্কা। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের নারীদের যে সাহস ও মনোবল দিয়েছিল তা সত্যি অসাধারণ।আনুস্কা নিজের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছিলেন নারীদের স্বাস্থ্যগত সমস্যা গোপন কোন বিষয় নয়। এটা সবাইকে জানতে হবে বুঝতে হবে।

তিনি সোশ্যাল মিডিয়াতে তাই লিখেছিলেন , “শুধুমাত্র নারী হওয়ার কারণে তিনিও এর আগে অবধি শরীরের নানাবিধ সমস্যা নিয়ে প্রকাশ্যে কথা বলতে লজ্জা পেয়েছেন। টিনেজার বয়স থেকে অসহ্য যন্ত্রণাময়, ১০-দিন স্থায়ী পিরিয়ডের অভিজ্ঞতা নিয়ে কথা বলার ক্ষেত্রেও আগে দ্বিধা ছিল তার। এখন তিনি অনেকটা পরিণত এবং মনে করেন যে নারীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কথা বলা জরুরি।”

নিজের চিকিৎসা করাতে গিয়ে তিনি অবাক হয়েছিলেন অন্যদের হিসরেক্টমি সার্জারিকে গোপন করার বিষয় দেখে। আনুস্কা এ গোপনীয়তাকে নারীর নিজের দুর্বলতা বলে মনে করেছিলেন। সে সাথে তখন সিদ্ধান্ত নেন এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলার।তিনি বলেন, “হিসরেক্টমি যদি সাধারণতম সার্জারিগুলির একটি হয়, তবে সেটা নিয়ে আরো বেশি কথা হয়না কেন! আমার অবাক লাগতো দেখে যে, এই অপারেশনের বিষয়ে কেউ বিশেষ কথা বলে না। আমি অন্য একজন মহিলাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, “আমরা আমাদের গোপনাঙ্গের কথা সকলকে নিশ্চয়ই জানাতে যাব না!”

আনুস্কা তার সার্জারী আর চিকিৎসা নিয়ে নিজের যে মানসিক সংকটের কথা বলেছিল, সেটা আর আট দশ জন নারী মত অনুভুতি।

“কয়েক মাস আগে যখন জানতে পারলাম যে আমার জরায়ু বাদ দিতে হবে, তখন আমি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। আমার ভেতরে অনেকগুলো ভয় কাজ করছিল, নিজের নারীত্ব হারানোর ভয়, পরে ইচ্ছে থাকলেও সন্তান ধারণ না করতে পারার ভয়, সার্জারি টেবিলে মারা গেলে আমার ছোট্ট ছেলে দুটোকে রেখে চলে যাবার ভয়, আমার ব্যক্তিগত জীবনে এর প্রভাবের ভয়। আমি পরিবার-পরিজন এবং বান্ধবীদের এই বিষয়ে জানাই এবং জানতে পারি যে অনেকের হিসরেক্টমি হয়েছে, অথচ তারা আগে কখনো জানতেই পারিনি।”

কিন্তু আনুস্কা সাহসী বলে সব প্রতিকুলতার সাথে লড়াই করে হিসরেক্টমি বা জরায়ু বাদ দেওয়ার কথাটি প্রকাশ্যে বলতে পেরেছিলেন। আর নিজের শরীরের ভেতরের ১৩টি টিউমার বয়ে বেড়ানো জীবন থেকে মুক্তি পেয়েছিলেন।

আনুস্কার এ সাহস আর দৃঢ় মনোভাব থেকে প্রত্যেক মানুষের শেখা উচিত শরীরে কোন অসুখ হলে তার চিকিৎসা সবার আগে। সেটা শরীরের যেখানেই হোক বা জীবনের যত প্রয়োজনীয় অংগ হোক। সেখানে ভয়, লজ্জা বা জীবনকে অর্থহীন ভাবা বোকামি। আর তাই একজন নারীর জরায়ু বাদ দিলে তা নিয়ে লজ্জিত হবার কিছু নেই। কারণ একজন নারী মানে একটা জরায়ু নয়। সংগৃহিত
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৩
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×