আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালই আছেন। কয়েক দিন যাবৎ আমি একটা বিষয়ে লেখার কথা ভাবছিলাম কিন্তু সময়ের অভাবে লেখা হয়ে উঠছিল না। তাই আজকে
লিখতে শুরু করলাম, ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন, ব্লগার কারা,?? অবশ্যই আপনি বলবেন, যারা অনলাইনে স্বাধীনভাবে লেখালেখি করে তারাই ব্লগার। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট
ব্লগার শব্দের মানে ধরা হয় নাস্তিক। আমাদের দেশে এমন কিছু ব্লগার আছে যাদের জন্য আমাদের নিজেদের ব্লগার
পরিচয় দিয়ে লজ্জা লাগে। ব্লগার শব্দের অর্থ অনলাইনে স্বাধীনভাবে ডায়েরী আকৃতি করে লেখালেখিকে বোঝায়। কিন্তু
বর্তমান বাংলাদেশে কিছু ব্লগার আছে যাদের লেখা দেখলেই বোঝা যায় এরা কত বড় নাস্তিক। আর এসব ব্লগারদের কারনেই
সকল ব্লগারদের নাস্তিক নামে আক্খায়িত করা হয়। প্রত্যেক ব্লগারের লেখার নিজস্ব স্বাধীনতা আছে, তাই বলে এমন কিছু লেখা উচিত নয় যেটা ধর্মীয় বা সমাজীকতায় আঘাত হানে। ব্লগ লিখুন সত্য কে জানানোর জন্য, মিথ্যা কে সত্য বলে প্রমানিত করার জন্য নয়। কোনটা সত্য আর কোনটা মিথ্যা আপনার বিবেক কে প্রশ্ন করলেই বুঝতে পারবেন।
এই পোস্টটি প্রথমে আমি আমার
ব্যক্তিগত ব্লগে প্রকাশ করেছিলাম
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


