somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিধোয়া হ্রদ পাহাড়ে ঝুমুর বারী

১৭ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৃষ্টিধোয়া হ্রদ পাহাড়ে
ঝুমুর বারী


সন্ধ্যা নামার মুখে সবুজ মাধবপুর হ্রদের অন্য রূপ।

ছোট পাহাড়ের রংটা সব সময়ই সবুজ হয়। আর বর্ষা সেখানে যোগ করে গাঢ় সবুজ রঙের তুলির আঁচড়। চারদিকে তখন কেবলই সবুজ আর সবুজ। বর্ষায় সিলেট অঞ্চলের রূপটা হয়ে ওঠে রহস্যময়। ছোট ছোট টিলার বুকে থোকা থোকা চা-বাগান। আবার কোথাও ঘন বন। তবে সেই উচ্চতায় যদি একটা হ্রদ বা জলাধার জুড়ে দেওয়া যায়, তবে ছবিটা একেবারেই স্বপ্নের মতো হয়ে যায়। তাই তো মাধবপুর হ্রদে বর্ষার ধ্বনি আর মন খারাপ করা সাদা মেঘের ছায়া এক অপার্থিব অনুভূতি এনে দেয় ভ্রমণপিপাসুর মনে। যদিও প্রকৃতির আয়োজনটা এখানে একেবারেই সাদামাটা।
সিলেটের কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেক বা হ্রদ। ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর চা-বাগানের ১১ নম্বর সেকশনে এই হ্রদ। শ্রীমঙ্গল শহর থেকে গাড়িতে ৪০ মিনিটের রাস্তা। লাউয়াছড়া বনের যে রাস্তাটা, সেটায় একটু ঢুকে চা-বাগানের মাঝখান দিয়ে যাওয়ার পথটা। হ্রদে ঢোকার আগে চমৎকার বাগান। এরপর লাল মাটির রাস্তায় এই মিনিট পাঁচেকের হাঁটা পথ। এখন একটু স্যাঁতসেঁতে। এরপর একটু উঁচুতেই হ্রদটি। তবে কাছ থেকেও বোঝার উপায় নেই। সে অবাক করার মতো এক দৃশ্য। চোখ বরাবর পানির রেখা। তার ওপর নীল শাপলা। আর চারদিকে সাত পাহাড় হাত ধরাধরি করে দাঁড়িয়ে। বাঁয়ের পাহাড়ে চা-বাগান। আর ডানে বেশ কটা খালি পাহাড়। তবে বর্ষার জল সেখানেও যৌবন এনেছে। শিশুর হাতে আঁকা যেন সবুজ রঙের আলুথালু পাহাড়।
প্রকৃতি এখানে নিস্তব্ধ। মাঝেমধ্যে পানির মধ্যে মাছের আনাগোনার শব্দ। আর দূরে কোনো পাখির ডাক। সবুজের এখানে অবশ্য বেশ কটা ধরন আছে। এই যেমন ধরেন, অনেক দিন বৃষ্টির অপেক্ষায় থাকা বয়স্ক চা-গাছগুলো এখন আরও আত্মবিশ্বাসী। তাই তাদের রংটা কেমন কটমটে সবুজ।
বর্ষার বাতাসে নুয়ে পড়া জঙ্গল আর গাছের ডালের সবুজটা একটু ভিন্ন। আবার পদ্ম পাতা। তার তো এখন উৎসব। বর্ষার টলটলে পানির ফোঁটা এখন দোল খাচ্ছে তার বুকে। এ রকম পরিবেশে এই বর্ষার শুরুতে আমরা কজন বন্ধু মিলে ঘুরতে গেলাম এই ছোট পাহাড়ের দেশে।
তিন কিলোমিটার দীর্ঘ এই হ্রদ পুরোটা ঘুরতে সময় দরকার ঘণ্টা দুয়েক। হ্রদের পাড় ঘেঁষে চারপাশেই রয়েছে হাঁটার পথ।
আর দক্ষিণ দিকের টিলায় উঠলেই দূরে চোখে পড়বে ভারতীয় উঁচু উঁচু পাহাড়ের রেখা। আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই বৃষ্টি হওয়ার কারণে পুরো হাঁটার পথটাই ছিল পিচ্ছিল। তার পরও চা-বাগানের মাঝ দিয়ে হাঁটার অনুভূতিটাই অন্য রকম। সন্ধ্যা নেমে আসছিল, তাই পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি।

জেনে নিন
মাধবপুর হ্রদে যাওয়া যাবে সপ্তাহের সাত দিনই। তবে বিকেল পাঁচটার পর আর ভেতরে ঢোকা যায় না। ভেতরে যাওয়ার জন্য নির্দিষ্ট কাউন্টার থেকে কাটতে হয় টিকিট। গাড়ি রাখার জায়গা থাকলেও ভেতরে যেতে কিন্তু আপনাকে হাঁটতেই হবে। ২০০৫ সালের ১০ অক্টোবর কমলগঞ্জ উপজেলা প্রশাসন থেকে মাধবপুর হ্রদটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল।
ভিত্তিপ্রস্তর স্থাপনের ছয় বছর পেরিয়ে গেলেও হাঁটার পথ ছাড়া কিছুই ঠিক করা হয়নি। এমনকি কেউ যদি হ্রদ এলাকায় রাতে থাকতে চান, তার কোনো ব্যবস্থা নেই। একমাত্র উপায় শ্রীমঙ্গল থেকে গাড়িতে রওনা দেওয়া। যাতায়াত বা থাকার সমস্যা থাকলেও এই হ্রদ বর্ষায় আপনাকে নতুন এক বাংলার সৌন্দর্যের স্বাদ দেবে

View this link
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×