somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এ যুগের টাইটানিক

১৮ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টাইটানিকের আদলে নতুন একটি জাহাজ নির্মাণের প্রাথমিক পরিকল্পনা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার ধনকুবের ক্লিভ পালমার। নামও দিচ্ছেন টাইটানিক-২। তিনি আশা করছেন, ২০১৬ সাল নাগাদ প্রথম সমুদ্রযাত্রায় বের হবে এ যুগের টাইটানিক।
পালমার জানান, এটি হবে টাইটানিকের আধুনিক সংস্করণ। জাহাজটিতে ঐতিহাসিক সেই টাইটানিকের মতো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর মোট নয়টি কামরাসহ সব বৈশিষ্ট্যই থাকছে। পাশাপাশি অতিরিক্ত একটি ‘নিরাপত্তা ডেক’ থাকবে।
এক বিবৃতিতে পালমার বলেন, একটি যাত্রীবাহী জাহাজের বর্তমান যুগের সব প্রবিধানের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতেই কিছুটা পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে পানিসীমা ও লাইফবোট চালনাকারী অঞ্চলের দূরত্ব যতটা সম্ভব কমানো। নিরাপত্তা ডেকে থাকবে পর্যাপ্ত লাইফবোট, তাড়াতাড়ি নেমে পড়ার স্বার্থে ঢালু পথ এবং সবার ব্যবহারের জন্য একটি কক্ষ।
জাহাজের নকশা এঁকেছে ফিনল্যান্ডের নকশা ও প্রকৌশলবিষয়ক প্রতিষ্ঠান ডেল্টামেরিন। আর এটি নির্মিত হবে চীনে। প্রায় ৮৮৫ ফুট লম্বা জাহাজটির বহনক্ষমতা আনুমানিক ৫৬ হাজার টন।
পালমারের আশা, প্রথমে চীন থেকে জাহাজটি যুক্তরাজ্যে আনা হবে। এরপরই জাহাজটি প্রথমবারের মতো যাত্রী নিয়ে উত্তর আমেরিকার উদ্দেশে রওনা হবে।
পালমার অবশ্য এখনো জাহাজটি নির্মাণের অনুমোদন পাননি। এর পরও তাঁর আশা, চীনা প্রতিষ্ঠান সিএসসি জিনলিং শিপইয়ার্ড শিগগিরই জাহাজটির নির্মাণকাজ শুরু করবে।
আসল টাইটানিক জাহাজটি নির্মিত হয়েছিল আয়ারল্যান্ডের বেলফাস্টে। পরে সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশে জাহাজটি প্রথম সমুদ্রযাত্রায় ১৯১২ সালের ১৫ এপ্রিল একটি বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে এক হাজার ৫০০ যাত্রী ও নাবিকের মৃত্যু হয়। এএফপি।


View this link
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু টুথপেস্ট নয়—মোড়ক ছেঁড়ার মুহূর্তেই ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক

লিখেছেন মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০

টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

নদী হত্যায় সম্ভবত আপনিও জড়িত

লিখেছেন অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪

আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।



সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব?

দুনিয়ার বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

×