বাদুড় দেখতে বলধা গার্ডেনে
২৩ শে জুলাই, ২০১২ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাদুড় অতি পরিচিত একটি প্রাণী হলেও শহরের প্রকৃতি থেকে আজ উধাও। আজকাল আর বাদুড় দেখা যায় না। গ্রামাঞ্চলে কিছুটা চোখে পড়লেও শহরে বাদুড় দর্শন কঠিন। তবে কেউ যদি এখন বাদুড় দেখতে চান তবে বলধা গার্ডেনে যান। রাজধানীর ওয়ারীর বলধা গার্ডেনে আজও দেখা মিলে শত শত বাদুড়। থোকায় থোকায় ঝুলে আছে বাদুড়। কেউ প্রথম দেখলে মনে হতে পারে কোনো ফলবৃক্ষ । ভালোভাবে দেখলে পরিচিত প্রাণীটি চিনে খুশি হন দর্শনার্থীরা। বলধা গার্ডেনের বয়স ১৫০ বছরেরও বেশি। এলাকাবাসী জানান, কমপক্ষে শতবর্ষ ধরে এ উদ্যানে বাদুড়ের বসবাস।
বনবিভাগের তথ্য মতে, বলধা গার্ডেনে দুই হাজারেরও বেশি বাদুড় রয়েছে। এখানকার বাদুড়ের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বলধা গার্ডেনের তত্ত্বাবধায়ক শাহ মো. হোসেন বলেন, বাদুড় বলধা গার্ডেনে নিরাপদ পরিবেশ পায় বলে এখানে থাকে। তিনি জানান, ভ্রমণ পিপাসুরা উদ্যানে এসে বাদুড় দেখে আনন্দিত হন। প্রাণী গবেষক ও গুলশান ক্লিনিকের চিকিৎসক ডা. আজমত আলী বলেন, বাদুড় বাচ্চা প্রসব করে। একটি মেয়ে বাদুড় একবারে একটি বাচ্চা প্রসব করে। বাদুড় জুটিবদ্ধ বসবাস করে না। বাদুড় থেকে নিপা ভাইরাস ছড়ায়। বাদুড়ের কামড়ে জলাতংক রোগও হয়ে থাকে।
View this link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন