আল্লাহ মহান
সুন্দর এ পৃথিবীকে সৃজিল কোনজন,
চিন্তা করেছ কী, জান কি তা মন?
কে ওঠায় সূর্যটা প্রতিদিন প্রভাতে,
দিনটা আবার কে রূপ দেয় রাতে?
সাগর-নদীর পানি কার টানে ছোটে?
কে দেয় পানীয় জল জীবন বাঁচাতে?
কার করুণাতে বয় দিকে দিকে বাতাস,
মোদের বাঁচাতে কে চালায় নি:শ্বাস?
সবই যে প্রভূর দান যিনি সু-মহান,
সবারই মালিক তিনি পরম দয়াবান।
যাচ হে দয়া তাঁর ডাক তাকে সারাক্ষণ,
তাঁরই রঙ্গেতে কর জীবন রঙ্গীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


