ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের প্রাণ-পুরুষ কবি মতিউর রহমান মল্লিকের আত্মার মাগফিরাত কামনা করে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) গতকাল স্থানীয় একটি হোটেলে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সসাসের সাবেক চেয়ারম্যান ও দিগন্ত টেলিভিশনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মজিবুর রহমান মঞ্জু। কবি মল্লিকের ইসলাম ও ইসলামী আন্দোলনের প্রতি নিস্বার্থ ত্যাগ-পরিশ্রমের দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, “মল্লিক ছিলেন ইসলামী সংস্কৃতির পুরোধা। তার হাত ধরেই এদেশে ইসলামপ্রিয় মুসলিম সমাজ ইসলামী সংস্কৃতির সাথে সুপরিচিত হতে পেরেছে। তিনি অত্যন্ত পরিস্কারভাবে ইসলামী সুমহান সংস্কৃতি ও ঐতিহ্যের কথা তার লেখা গান ও কবিতায় তুলে ধরেছেন। ব্যক্তি জীবনে তিনি সাধারণ হলেও কখনোই লালসার মোহে নিজের আদর্শকে ত্যাগ করেন নি। নিজের ব্যক্তিগত জীবনকে আলাদা করে দেখেন নি বলেই তিনি আজ আমাদের মাঝে অনুসরণীয়।” এছাড়া মাহফিলের প্রধান বক্তা ও সসাসের পৃষ্ঠপোষক জনাব ফখরুদ্দিন মু. মানিক সুস্থ সংস্কৃতি বিকাশে তার নিরলস প্রচেষ্টাকে আল্লাহর দরবারে কবুল এবং বর্তমান প্রোপটে আমরাও যেন তার মত করে নিবেদিতভাবে কাজ করতে পারি সে কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের পরিচালক সাইফুল্লাহ মানসুরের সভাপতিত্বে ও ইকবাল হুসাইনের সঞ্চালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সসাসের ভারপ্রাপ্ত নির্বাহি পরিচালক মোকাররম বিল্লাহ আনসারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সসাসের সাবেক নির্বাহি পরিচালক শাহাদাতুল্লাহ টুটুল, কবি আসাদ বিন হাফিজ, আবৃত্তিকার শরিফ বায়েজিদ মাহমুদ, মুজাহিদুল ইসলাম শাহীন, নাট্যকার মুস্তাগিছুর রহমান মুস্তাক, আমিরুল মোমেনীন মানিক, ফজলুল হক শামীল, আহসান হাবীব খান, বদিউর রহমান সোহেল, আসরারুল আযিয নোমান, আব্দুল গণি বিদ্বান ও মইম সুমন প্রমুখ। এছাড়াও সাইমুম, অনুপম, উচ্চারণ, সন্দ্বীপন, প্রবাহ, নিমন্ত্রণ ও সারগাম শিল্পীগোষ্ঠীর সাবেক ও বর্তমান শিল্পীরা উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
কবি মল্লিকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।