বেরেনিসে ও রবার্তো।
দুজনেই আমার মেক্সিকান বন্ধু। বর্ন ইন মেক্সিকো, রেইজড ইন অ্যামেরিকা, ক্যানাডা। দুজনেই ভালো pan flute বাজায়। সুন্দর সব সুর তোলে।
মেক্সিকোকে খুবই ভালবাসে।

লুইজি আর বিয়েট্রিস ইটালিয়ান।
লুইজি গ্রাফিক ডিজাইনার। বিয়েট্রিস আমার বন্ধু, সাংবাদিক। চমৎকার পিৎজা বানায়। ক্যানাডায় জন্ম ও বেড়ে উঠা।
ওরাও ইটালিকে খুব ভালবাসে।

সোনাই ও রেবতী বাংলাদেশি।
রেবতী 'ল্যাটকা খিচুড়ি' ভালো রান্না করে। হিন্দি সিনেমা পছন্দ করে। নেটফ্লিক্স দেখে। Born and raised in Bangladesh. দুজনেই বন্ধুবৎসল।
ওরা ইন্ডিয়া ও পাকিস্তানকে ভালবাসে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

