somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিদ্যালয়ের প্রেম-১১

২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব
Click This Link

কিষাণীর স্মৃতি থেকে (১): -

দিনগুলি মোর

স্মৃতির পাতায় যে ছবি আকাঁ আছে, সময়ের পথ পরিক্রমায় তাতে ধুলোবালি পড়েছে, অথবা ঝাপসা হয়ে গেছে অনেক ঘটনা। অথবা ঘটনার পরম্পরা এখন আর সাজানো যাচ্ছে না। তারপরও এতদিন পাঠক কৃষেকের স্মৃতিচারণ পড়েছেন। কৃষকের লেখনির সাথে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আমি কিষাণিও পৌঁছে গেলাম সেই সোনাঝরা দিনগুলোত। আপনারাও না হয় চলুন আমার সাথে।

বিশ্ববিদ্যালয় জীবন সবার জন্যই একটি স্বর্ণালী অধ্যায়। তারুণ্যে ভরপুর সেই দিনগুলো আমার জীবনের শ্রেষ্ঠসময়। সমস্ত জীবনে এত সুন্দর সময় আর আসবে না। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। আনন্দ, উল্লাস, উচ্ছলতা ভরা ছিল সেই দিনগুলো; সেই সাথে ছিল অকারণ অভিমান, তীব্র কষ্ট, বেদনায় নীল হয়ে যাওয়া বিকেল-সন্ধ্যা, নির্ঘুম রাতের নীরব কান্না; তারপরও, আহা আমার সোনার খাঁচার দিনগুলি। অনেক প্রাপ্তি ছিল, ছিল না পাওয়ার কষ্ট। এই বুঝি জীবন, জীবনের সহজ এবং কঠিন সমীকরণ। বিশ্ববিদ্যালয়ের ৭টি বছর আমাকে পূর্ণ করেছে, আলোকিত করেছে, পরিণত করেছে। যাকে পাথেয় করে আজকের আমি পথ চলছি।

আমার এই পথ চলা এত মধুর, এত পূর্ণ কখনোই হতো না, যদি না আমার জীবনে তার আগমন ঘটতো। কার? পাঠকের চিরচেনা সেই কৃষক এর। এত বছর পর এই লেখার সুবাদে তার প্রতি কৃতজ্ঞতাটুকু জানিয়ে রাখি। ও ছিল বলেই আমি জারুল, রাধাচূড়া, চালতা গাছ চিনেছি, চিনেছি নাম না জানা আরো কত ফুল পাখি।

প্রতিটি কাজে সে ছিল আমার সাথী, তাই আমার যা কিছু প্রাপ্তি তাতে তাঁর অবদান অনেক অনেকখানি।

কৃষক মশাই আমার সাথে তাঁর প্রেম কে বিষবৃক্ষের সাথে তুলনা করেছেন। তিনি বিষবৃক্ষ উপন্যাস এর একজন বিশেষ অনুরাগী। আমি তা করতে চাই না। যে প্রেম আমাকে পূর্ণ কেরেছে, আনন্দে ভাসিয়েছে, বেদনায় নীল করেছে; তাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে মনে করি। সে প্রেমের কাছে আমি নতজানু।

ইতিমধ্যে এর শুরুটা সকলের জানা: সেটি কৃষকের অনুভূতি, এবার কিষানীর অনুভূতিগূলো বলতে চাই; আশা করি ধের্য্যচ্যুতি ঘটবে না।

অপেক্ষায় থাকুন......

চলবে......

পরের পর্ব
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১২
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×