somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রফেসর ম্যাক- স্টিল এলাইভ

২৬ শে জুলাই, ২০০৬ সকাল ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি কিছুটা খুড়িয়ে মাথা নিচু করে ঢুকলেন কাশে, এটেন্ডেনস শিটটা ছাত্রদের ধরিয়ে , চলে যান বোর্ডে... মাকর্ার পেনটা বোর্ডের সাথে লম্বভাবে ধরে লেখা শুরু করেন... আমরা মুগ্ধ হয়ে শুনি । তিনি ঢাকা মেডিক্যালে চান্স পেয়েছিলেন... ছোট বেলা হতে ফিতা সেন্ডেলের বৈরাগ্য ভাবের কারণে ম্যাডামের সাথে বচসা করে চলে আসেন । সোনালি ব্যাঙ্কে দাড়িয়েছি টাকা তুলতে। আমার সামনে এক দারোয়ান টাকা তুলছে। হঠাৎ টোকেন নিয়ে আমরা পিছনে মাথা নিচু করে দাড়ালেন ম্যাক। সামনের দারোয়ান আমার সামনে দিয়ে মাথা ঘুরিয়ে সালাম দিলো স্যারকে। ইতিমধ্যে ব্যাঙ্কে হুলুস্থূল পড়ে গেছে। বেশ কজন দৌড়ে এসেছে ... স্যার আমাদের দিলেই তো আমরা টাকা তুলে দিই... কষ্ট করে... আপনি বসেন স্যার এখানে.. আমার অবস্থা ত্রাহি ত্রাহি । কদিন আগেই স্যারকে কাশে দাড়িয়ে প্রশ্ন করেছি। স্যার মাথা নেড়ে বলেন, "না আমি দাড়িয়ে থাকতে পারি অসুবিধা নেই..." আমার পালা এলে স্যারকে সামনে এগিয়ে দিলাম, স্যার মাথা নেড়ে আপত্তি জানালেন,... চাপাচাপির এক পর্যায়ে বললেন, "আপনি আগে এসেছেন, আপনি আগে নিবেন"। আমি হতবাক। তিনি সবাইকে আপনি বলে সম্বোধন করেন। রাত এগারোটায় কাজ সেরে বাসায় যান। কেয়ার টেকার হিসাবে এক পিচ্চি আছে , গিয়ে দেখেন পিচ্চি ঘুমিয়ে পড়েছে । ঘুম থেকে না তুলে নিজে ভাত চাপান, তারপর পিচ্চির সাথে বসে খান। ম্যাকের গবেষণার সহচর ছাত্র কাজলদার মারফত যা জেনেছি। রিক্সা থেকে নেমে একশ টাকার নোট বের করেছিলেন। রিক্সাওয়ালা ভাংতি নাই বললে, তিনি বলেছেন, "বউ বাচ্চা আছে? ", "জি্ব স্যার", "টাকাটা রেখে দেন"।


কাশ টেস্টের খাতা আর প্রশ্ন দিয়ে রুমের এক কোনায় চুপচাপ বসে থাকেন । ছেলেরা দেখাদেখি আর কথা বলা শুরু করলে , তিনি গম্ভীর গলায় বলে ওঠলেন, " হয় দেখাদেখি করেন না হয় কথা বলেন, দুটো একসাথে করেন কেনো?" বহু জোকস শুনিয়েছেন তিনি আমাদের, ছাত্ররা হেসে খুন। কিন্তু তিনি তার স্বভাবজাত কঠিন চেহারা নিয়ে রুমের এককোনায় ঠায় দাড়িয়ে থাকেন, কখনও হাসতে দেখিনি আমি, ছেলেদের সাথে বাজি ধরেছি, না হয়নি। তিনি তার জীবনের রহস্য ও সৎ কর্মেও এক বিশাল অংশ গোপন রেখেছেন... ছাত্রদের মাঝে তাকে ঘিরে বিশাল কৌত্থহল, আমি সবাইকে বলি তিনি শতভাগ মানুষ হতে পেরেছে ন কারণ তিনি রক্ত চালিত যন্ত্র হয়ে নিজের আবেগ অনুভূতি, লোভ, কামনাকে বিসর্জন দিয়েছেন। ইসলামে স্বীকৃত না হলেও আমি িখ্রস্টীয় সন্ন্যাসবাদের এক গোড়া সমর্থক।

(আগামী পর্বে সমাপ্য)


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×