আজ এক মাসের বেশি হয়ে গেলো কোন মোবাইল ফোন ছাড়াই জীবন চালাচ্ছি। আমার দেড় বছরের পুরোনো মটোরোলা সি-১১৫ সেটটি কোন সদবংশজাত উচ্চশিক্ষিত চুরি করে নিয়েছে। সে এমনই এক অর্ধ অচল সেট পেয়েছে যাতে অতি উচ্চস্বরে কথা না বললে অপরপাশের জন কিছু শুনতে পায়না।
মোবাইল জিনিসটার ব্যবহার বলতে গেলে আমার জন্য অর্থের অপচয়। মা ছাড়া কেউ কল করতো না, নিজের ভাই বা আততীয়রাও নয়। বিতর্কিত বিশ্বাসের কারণে আমার কোন বন্ধু ছিলনা। কাউকে বন্ধু করিনি ...অতি পরিচিত কিছু মুখের হতবিহ্বল করা বিশ্বাসঘাতকতার কারণে।
মাকে বলে দিয়েছি, ” আমি খবর না দিলে তোমার পাগল সন্তানের কোন খবর নিয়োনা।” মা তাও অস্থির ÑÑএর ওর মোবাইলে কল করে।
এমনকি আমার নিভৃতচারী জগতে আমিই আমার শত্রু“, যে প্রতি মুহূর্তে আমাকে হতাশার কাব্য শুনায়, আমার হৃদয় খুড়ে পুরোনো ব্যাথা গুলো বের করে আনে। আমি কষ্টের ধূলো কাদা মেখে সন্ন্যাসবাদে সুখ খুজি। পুরোনো কষ্ট গুলো আমাকে শুদ্ধচারী হতে শেখায়। মোবাইল ছাড়া জনবিচ্ছিন্ন থেকে বড় শান্তিতে আছি আমার তপস্যামগ্ন প্রতিটা মুহূর্ত নিয়ে।
এস এস সি, এইচ এসসি তে শতকরা ৯০ এরও বেশি নম্বর, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শতকরা ৮০ ভাগ নম্বর নিয়েও বেকার, হয়তো স্বেচ্ছায় নিজের পাগলামির কারণে। কোন পাসোনাল কম্পিউটার ছাড়াই পাস করছি বিশ্ববিদ্যালয় ÑÑÑ শিখেছি প্রকৌশল বিদ্যার প্রায় নয়টা সফটওয়্যার।
এই ব্লগে আমার এটি সহ সবগুলো লেখা আর মন্তব্যের জন্য আমি কৃতজ্ঞতা জানাই কিছু দয়াদ্র মানুষদের যারা তাদের অবসরে আমাকে তাদের পারসোনাল কম্পিউটার আর ইন্টারনেট একসেস দিয়েছে।
বিকারগ্রস্থ সন্ন্যাসীরা নিঃস্ব থাকার মাঝে এক অসুস্থ সুখ পায়।
আলোচিত ব্লগ
আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
Movie-Obsession(2026)
বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।